২/২২. অধ্যায়ঃ

মসজিদে থুতু ফেলা অপছন্দনীয়

সালাতে কিবলা ও ডান দিকের আদব: থুতু বা কফ হলে করণীয়

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৮০

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، حَدَّثَنَا خَالِدٌ، - يَعْنِي ابْنَ الْحَارِثِ - عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلاَنَ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُحِبُّ الْعَرَاجِينَ وَلاَ يَزَالُ فِي يَدِهِ مِنْهَا فَدَخَلَ الْمَسْجِدَ فَرَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَحَكَّهَا ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ مُغْضَبًا فَقَالَ ‏ "‏ أَيَسُرُّ أَحَدَكُمْ أَنْ يُبْصَقَ فِي وَجْهِهِ إِنَّ أَحَدَكُمْ إِذَا اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَإِنَّمَا يَسْتَقْبِلُ رَبَّهُ جَلَّ وَعَزَّ وَالْمَلَكُ عَنْ يَمِينِهِ فَلاَ يَتْفُلْ عَنْ يَمِينِهِ وَلاَ فِي قِبْلَتِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ فَإِنْ عَجِلَ بِهِ أَمْرٌ فَلْيَقُلْ هَكَذَا ‏"‏ ‏.‏ وَوَصَفَ لَنَا ابْنُ عَجْلاَنَ ذَلِكَ أَنْ يَتْفُلَ فِي ثَوْبِهِ ثُمَّ يَرُدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ ‏.‏

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) খেজুরের ডাল পছন্দ করতেন এবং তাঁর হাতে সর্বদা (প্রায়ই) এর একটি লাঠি থাকত।তিনি মসজিদে প্রবেশ করে মসজিদের কিবলার দিকে শ্লেষ্মা দেখতে পেয়ে তা রগড়ে তুলে ফেললেন। অতঃপর রাগান্বিত হয়ে লোকদের দিকে মুখ করে বললেনঃ তোমাদের কারো মুখে থুতু ফেললে সে কি তাতে খুশি হবে?জেনে রাখ, তোমাদের কেউ যখন কিবলামুখী হয়ে (সালাতে) দাঁড়ায়, তখন সে মূলত সম্মানিত মহান আল্লাহর দিকেই মুখ করে দাঁড়ায়। আর ফেরেশতাগণ তখন তার ডান দিকে থাকেন। কাজেই কেউ যেন ডানদিকে ও কিবলার দিকে থুতু না ফেলে, বরং বাম দিকে অথবা পায়ের নিচে ফেলে।যদি হঠাৎ শ্লেষ্মা বেরিয়ে আসে (তাড়াতাড়ির প্রয়োজন হয়), তাহলে কাপড়ে এরূপ করবে। ইবনু আজলান ফেলার পদ্ধতি বর্ণনা সম্পর্কে বলেন, নিজের কাপড়ে থুতু ফেলে কাপড়ের একাংশকে অপর অংশের উপর কচলাবে (উলট-পালট করে নেবে)।

সুনানে আবু দাউদ হাদিস ৪৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর একটি বাস্তব ঘটনা এসেছে। তিনি মসজিদে কিবলার দিকে শ্লেষ্মা দেখে তা তুলে ফেললেন এবং রাগান্বিত হয়ে লোকদের শিক্ষা দিলেন। তিনি প্রশ্ন করলেন, কারো মুখে থুতু ফেললে সে কি খুশি হবে? এরপর বললেন, কেউ যখন কিবলামুখী হয়ে দাঁড়ায়, সে মহান আল্লাহর দিকেই মুখ করে দাঁড়ায়, আর ফেরেশতাগণ তার ডান দিকে থাকেন। তাই কিবলার দিকে বা ডান দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনে বাম দিকে বা পায়ের নিচে ফেলবে। হঠাৎ শ্লেষ্মা বের হলে নিজের কাপড়ে নিয়ে কাপড়ের অংশ দিয়ে ঢেকে নেবে। হাদিসটি সালাতের আদব, কিবলার সম্মান এবং মসজিদ পরিচ্ছন্নতার শক্ত শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিবলার দিকে থুতু বা কফ ফেলা নিষেধ করা হয়েছে।
  • ডান দিকের আদব রক্ষার নির্দেশ এসেছে।
  • হঠাৎ কফ হলে কাপড়ে নিয়ে ঢেকে রাখার পদ্ধতি শেখানো হয়েছে।
  • সালাতে দাঁড়ালে আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন