২/২২. অধ্যায়ঃ

মসজিদে থুতু ফেলা অপছন্দনীয়

কিবলার দিকে কফ দেখা ও সালাতে সামনে থুতু না ফেলার শিক্ষা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৭৯

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ، حَدَّثَنَا حَمَّادٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمًا إِذْ رَأَى نُخَامَةً فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَتَغَيَّظَ عَلَى النَّاسِ ثُمَّ حَكَّهَا قَالَ وَأَحْسِبُهُ قَالَ فَدَعَا بِزَعْفَرَانٍ فَلَطَّخَهُ بِهِ وَقَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِ أَحَدِكُمْ إِذَا صَلَّى فَلاَ يَبْزُقْ بَيْنَ يَدَيْهِ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ إِسْمَاعِيلُ وَعَبْدُ الْوَارِثِ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ وَمَالِكٌ وَعُبَيْدُ اللَّهِ وَمُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ نَحْوَ حَمَّادٍ إِلاَّ أَنَّهُ لَمْ يَذْكُرُوا الزَّعْفَرَانَ وَرَوَاهُ مَعْمَرٌ عَنْ أَيُّوبَ وَأَثْبَتَ الزَّعْفَرَانَ فِيهِ وَذَكَرَ يَحْيَى بْنُ سُلَيْمٍ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ الْخَلُوقَ ‏.

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ) খুতবাহ দানকালে মসজিদের কিবলার দিকে কফ দেখতে পেয়ে তিনি লোকদের উপর অসন্তুষ্ট হন এবং পরে তিনি তা তুলে ফেলেন। বর্ণনাকারী বলেন, আমার ধারণা পরে তিনি জাফরান আনিয়ে সেখানে তা লাগিয়ে দিয়ে বললেনঃ সালাত আদায়কালে মহান আল্লাহ তোমাদের সামনেই থাকেন। কাজেই সালাত আদায়ের সময় কেউ যেন সামনে থুতু না ফেলে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, কোন কোন বর্ণনায় জাফরানের কথা উল্লেখ নেই। আবার কোন বর্ণনায় ‘আল-খালুক’ তথা কস্তুরীযুক্ত সুগন্ধির কথা উল্লেখ আছে।

সহীহঃ বুখারী ও মুসলিমে জাফরান লাগানোর কথাটি বাদে।

সুনানে আবু দাউদ হাদিস ৪৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এসেছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) খুতবা দেওয়ার সময় মসজিদের কিবলার দিকে কফ দেখতে পেলেন। এতে তিনি অসন্তুষ্ট হলেন এবং তা তুলে ফেললেন। পরে তিনি বললেন, সালাত আদায়কালে মহান আল্লাহ তোমাদের সামনেই থাকেন; তাই কেউ যেন সালাতের সময় সামনে থুতু না ফেলে। বর্ণনায় জাফরান বা সুগন্ধির কথাও এসেছে, তবে কিছু বর্ণনায় তা নেই বলে উল্লেখ করা হয়েছে। মূল শিক্ষা হলো, কিবলার দিক এবং সালাতের স্থানকে সম্মান করা। মসজিদে কফ বা নোংরা দেখলে তা সরানো দরকার। সালাতের সময় সামনে থুতু ফেলা শুধু অশোভন নয়, সালাতের আদবের বিরুদ্ধেও যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিবলার দিকে কফ বা নোংরা রাখা উচিত নয়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজে তা সরিয়ে দিয়েছেন।
  • সালাতে সামনে থুতু না ফেলার স্পষ্ট শিক্ষা আছে।
  • মসজিদে নোংরা দেখলে সংশোধন করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন