৪২/১৬. অধ্যায়ঃ
ঈমান বৃদ্ধি ও হ্রাসের দলিল
সুনানে আবু দাউদ : ৪৬৮৯
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৬৮৯
حَدَّثَنَا أَبُو صَالِحٍ الأَنْطَاكِيُّ، أَخْبَرَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلاَ يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ وَالتَّوْبَةُ مَعْرُوضَةٌ بَعْدُ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ব্যভিচারী যখন ব্যভিচার করে, তখন সে মুমিন থাকে না। চোর যখন চুরি করে, তখন সে মুমিন থাকে না। মদ্যপায়ী যখন মদ পান করে, তখন সে মুমিন থাকে না। এরপরও তাওবার ব্যবস্থা রাখা হয়েছে।
