৪১/২৪. অধ্যায়ঃ
কেউ কারো সাথে বিবাদে লিপ্ত হয়ে তাকে প্রতিহত করলে
সুনানে আবু দাউদ : ৪৫৮৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৫৮৫
حَدَّثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ، أَخْبَرَنَا هُشَيْمٌ، حَدَّثَنَا حَجَّاجٌ، وَعَبْدُ الْمَلِكِ، عَنْ عَطَاءٍ، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ، بِهَذَا زَادَ ثُمَّ قَالَ يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم لِلْعَاضِّ " إِنْ شِئْتَ أَنْ تُمَكِّنَهُ مِنْ يَدِكَ فَيَعَضَّهَا ثُمَّ تَنْزِعَهَا مِنْ فِيهِ " . وَأَبْطَلَ دِيَةَ أَسْنَانِهِ .
ইয়া’লা ইবনু উমাইয়্যাহ (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ
অনুরূপ বর্ণিত। এতে আরো আছে: অতঃপর নবী (ﷺ) বলেন, “তোমার ইচ্ছা হলে তুমিও তার মুখে হাত দাও আর সে চিবাতে থাকুক। তারপর তুমি তার মুখ হতে তা বের করে আনো।” অতঃপর তিনি তার দাঁতের দিয়াতের দাবি বাতিল করেন।
