৪১/২১. অধ্যায়ঃ
ভ্রূণের দিয়াত সম্পর্কে
পাথর নিক্ষেপে গর্ভপাত ও দিয়াত
সুনানে আবূ দাউদ : ৪৫৭৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৭৮
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا يُوسُفُ بْنُ صُهَيْبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ امْرَأَةً، حَذَفَتِ امْرَأَةً فَأَسْقَطَتْ فَرُفِعَ ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَعَلَ فِي وَلَدِهَا خَمْسَمِائَةِ شَاةٍ وَنَهَى يَوْمَئِذٍ عَنِ الْحَذْفِ . قَالَ أَبُو دَاوُدَ كَذَا الْحَدِيثُ خَمْسَمِائَةِ شَاةٍ . وَالصَّوَابُ مِائَةُ شَاةٍ . قَالَ أَبُو دَاوُدَ هَكَذَا قَالَ عَبَّاسٌ وَهُوَ وَهَمٌ .
আবদুল্লাহ ইবনু বুরাইদাহ (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ
একদা জনৈক মহিলা অপর এক মহিলার উপর পাথর ছুঁড়ে মারলে তার গর্ভপাত হয়ে যায়। ঘটনাটি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পেশ করা হলে তিনি সন্তানের দিয়াত ধার্য করেন পাঁচশো ছাগল এবং ঐ দিনই পাথর নিক্ষেপ করতে নিষেধ করেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাদীসটিতে পাঁচশো ছাগলের উল্লেখ আছে, কিন্তু সঠিক হলো একশো ছাগল। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আব্বাস এরূপই বলেছেন এবং এটা ভুল ধারণা মাত্র।
[৪৫৭৭] নাসায়ী। সানাদে আবদুল্লাহ বিন বুরাইদাহ হাদীসটি তা পিতা হতে শুনেননি। যেমন তাহযীব গ্রন্থে রয়েছে।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, এক নারী আরেক নারীর উপর পাথর ছুঁড়ে মারে, ফলে তার গর্ভপাত হয়ে যায়। ঘটনাটি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পেশ করা হলে তিনি সন্তানের দিয়াত ধার্য করেন। বর্ণনায় পাঁচশো ছাগলের কথা এসেছে। তবে ইমাম আবু দাউদ (রহঃ) স্পষ্ট করে বলেন, সঠিক হলো একশো ছাগল, আর পাঁচশোর উল্লেখ ভুল ধারণা। একই দিনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পাথর নিক্ষেপ করতে নিষেধ করেন। এই হাদিসে গর্ভপাতের দিয়াতের পাশাপাশি ক্ষতিকর খেলা বা আচরণের সতর্কতাও আছে। ছোট মনে হওয়া কোনো নিক্ষেপও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই মানুষের নিরাপত্তা রক্ষা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাথর নিক্ষেপের কারণে গর্ভপাত হলে ক্ষতিপূরণের কথা এসেছে।
- ইমাম আবু দাউদ রহঃ পাঁচশো ছাগলের উল্লেখকে ভুল বলেছেন।
- সঠিক হিসেবে একশো ছাগলের কথা উল্লেখ করা হয়েছে।
- ক্ষতি ঘটাতে পারে এমন পাথর নিক্ষেপ থেকে নিষেধ এসেছে।
