৪১/২১. অধ্যায়ঃ
ভ্রূণের দিয়াত সম্পর্কে
গর্ভপাতের দিয়াত: সাক্ষ্য ও গুররাহ
সুনানে আবূ দাউদ : ৪৫৭০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৭০
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَهَارُونُ بْنُ عَبَّادٍ الأَزْدِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، أَنَّ عُمَرَ، اسْتَشَارَ النَّاسَ فِي إِمْلاَصِ الْمَرْأَةِ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ شَهِدْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى فِيهَا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ . فَقَالَ ائْتِنِي بِمَنْ يَشْهَدُ مَعَكَ . فَأَتَاهُ بِمُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ - زَادَ هَارُونُ - فَشَهِدَ لَهُ يَعْنِي ضَرَبَ الرَّجُلُ بَطْنَ امْرَأَتِهِ . قَالَ أَبُو دَاوُدَ بَلَغَنِي عَنْ أَبِي عُبَيْدٍ إِنَّمَا سُمِّيَ إِمْلاَصًا لأَنَّ الْمَرْأَةَ تَزْلِقُهُ قَبْلَ وَقْتِ الْوِلاَدَةِ وَكَذَلِكَ كُلُّ مَا زَلَقَ مِنَ الْيَدِ وَغَيْرِهِ فَقَدْ مَلِصَ .
আল-মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা উমর (রাঃ) লোকদের কাছে মহিলাদের গর্ভপাত ঘটানোর অপরাধ সম্পর্কে পরামর্শ চাইলেন। তখন মুগীরা ইবনু শুবা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) –এর নিকট উপস্থিত থাকা অবস্থায় তিনি একটি গোলাম অথবা ক্রীতদাসী (দিয়াত) প্রদানের আদেশ দেন। উমর বললেন, আমার নিকট তোমার পক্ষে সাক্ষী দেয়ার মত একজন লোক নিয়ে এসো। অতঃপর তিনি মুহাম্মাদ ইবনু মাসলিমা (রাঃ)-কে আনলেন এবং তিনি তার পক্ষে সাক্ষ্য দিলেন। অর্থাৎ এক ব্যক্তি তার স্ত্রীর পেটে আঘাত করেছিল। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আবু উবাইদ সূত্রে আমি জানতে পেরেছি, এই গর্ভপাতকে এজন্য ইমলাস বলা হয় যে, নারী গর্ভ খালাস হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই গর্ভপাত করে। একইভাবে হাত হতে কোন জিনিস পড়ে যাওয়াকেও ইমলাস বলা হয়।
সহীহ, তবে হারুন উল্লেখ বাদে। এর পূর্বের হাদীস দেখুন।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে উমর (রাঃ) মহিলাদের গর্ভপাত ঘটানোর অপরাধ সম্পর্কে লোকদের পরামর্শ চান। তখন মুগীরা ইবনু শুবা (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নিকট উপস্থিত ছিলেন, যখন নবী (صلى الله عليه وسلم) এ ধরনের ঘটনায় একটি গোলাম অথবা ক্রীতদাসী দেওয়ার আদেশ দেন। উমর (রাঃ) শুধু শুনেই সিদ্ধান্ত নেননি; বরং মুগীরা (রাঃ)-এর পক্ষে আরেকজন সাক্ষী চাইলেন। পরে মুহাম্মাদ ইবনু মাসলিমা (রাঃ) এসে সাক্ষ্য দেন। এতে গর্ভপাতের দিয়াত, গুররাহ এবং সাক্ষ্যের গুরুত্ব বোঝা যায়। বর্ণনায় আরও বলা হয়েছে, ঘটনাটি ছিল পেটে আঘাতের কারণে গর্ভপাতের বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভপাতের ক্ষতিপূরণে গুররাহ হিসেবে গোলাম বা ক্রীতদাসীর কথা এসেছে।
- উমর রাঃ গুরুত্বপূর্ণ বিচারিক বিষয়ে সাক্ষ্য নিশ্চিত করেছেন।
- পেটে আঘাতের ফলে গর্ভপাত হলে তা বিচারযোগ্য ক্ষতি হিসেবে এসেছে।
- হাদিস জানা না থাকলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে—তাই যাচাই জরুরি।
