৪১/২১. অধ্যায়ঃ
ভ্রূণের দিয়াত সম্পর্কে
গর্ভস্থ শিশুর দিয়াত ও গুররাহ
সুনানে আবূ দাউদ : ৪৫৬৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৬৮
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نَضْلَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ امْرَأَتَيْنِ، كَانَتَا تَحْتَ رَجُلٍ مِنْ هُذَيْلٍ فَضَرَبَتْ إِحْدَاهُمَا الأُخْرَى بِعَمُودٍ فَقَتَلَتْهَا وَجَنِينَهَا فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ كَيْفَ نَدِي مَنْ لاَ صَاحَ وَلاَ أَكَلَ وَلاَ شَرِبَ وَلاَ اسْتَهَلَّ . فَقَالَ " أَسَجْعٌ كَسَجْعِ الأَعْرَابِ " . وَقَضَى فِيهِ بِغُرَّةٍ وَجَعَلَهُ عَلَى عَاقِلَةِ الْمَرْأَةِ .
মুগীরাহ ইবনু শু’বাহ (রাঃ) হতে বর্ণিতঃ
হুযাইল গোত্রের এক লোকের দুটি স্ত্রী ছিল। তাদের একজন অপরজনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে তাকে ও তার গর্ভস্থ সন্তানকে হত্যা করে। বাদী-বিবাদী উভয়ে নবী (ﷺ)-এর নিকট অভিযোগ পেশ করে। পক্ষদ্বয়ের একজন বললো, আমরা কী করে এমন ব্যক্তির দিয়াত আদায় করবো, যে না চিৎকার করেছে, না খেয়েছে, না পান করেছে, আর না কেঁদেছে। তিনি বললেন, এ তো বেদুইনদের গদ্য! তিনি গর্ভস্থ বাচ্চার দিয়াত হিসেবে একটি গোলাম দেয়ার জন্য আদেশ করেন এবং হত্যাকারী নারীর পিতৃ আত্মীয়দের উপর (দিয়াত) ধার্য করলেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুযাইল গোত্রের এক ব্যক্তির দুই স্ত্রীর ঘটনা এসেছে। একজন অপরজনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে, ফলে নারী এবং তার গর্ভস্থ সন্তান মারা যায়। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর সামনে পেশ করা হলে তিনি গর্ভস্থ সন্তানের দিয়াত হিসেবে একটি গোলাম দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হত্যাকারী নারীর পিতৃ আত্মীয়দের উপর দিয়াত ধার্য করেন। একজন ব্যক্তি আপত্তি করে বলে, যে শিশু চিৎকার করেনি, খায়নি, পান করেনি, কাঁদেনি—তার দিয়াত কীভাবে হবে। নবী (صلى الله عليه وسلم) তার কথাকে বেদুইনদের ছন্দময় কথা হিসেবে প্রত্যাখ্যান করেন। এতে গর্ভস্থ শিশুর অধিকার এবং বিচারিক দায়িত্ব স্পষ্ট হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভস্থ শিশুর ক্ষতির জন্যও দিয়াত নির্ধারিত হয়েছে।
- শিশু জন্মের পর খাওয়া বা কান্না না করলেও তার ক্ষতি অবহেলিত হয়নি।
- হত্যাকারী নারীর পিতৃ আত্মীয়দের উপর দায়িত্ব রাখা হয়েছে।
- ছন্দময় আপত্তি সত্য বিধানকে বাতিল করতে পারে না।
