৪১/১৯. অধ্যায়ঃ
ইচ্ছাকৃত হত্যার সদৃশ-এর দিয়াত
সুনানে আবু দাউদ : ৪৫৫১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৫৫১
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، رضى الله عنه أَنَّهُ قَالَ فِي شِبْهِ الْعَمْدِ أَثَلاَثٌ ثَلاَثٌ وَثَلاَثُونَ حِقَّةً وَثَلاَثٌ وَثَلاَثُونَ جَذَعَةً وَأَرْبَعٌ وَثَلاَثُونَ ثَنِيَّةً إِلَى بَازِلِ عَامِهَا كُلُّهَا خَلِفَةٌ .
‘আসিম ইবনু দমরাহ (রহঃ) হতে বর্ণিতঃ
আলী (রাঃ) বলেছেন, অনিচ্ছাকৃত হত্যার সদৃশের দিয়াত তিন ধরনের: তেত্রিশটি চার বছরে পদার্পণকারী উটনী, তেত্রিশটি পাঁচ বছরে পদার্পণকারী উটনী এবং চৌত্রিশটি ষষ্ঠ থেকে নবম বছর বয়সী গর্ভবতী উটনী, দিয়াত হিসেবে ধার্য।
[৪৫৫০] বায়হাক্বী। সানাদে ‘আসিম ইবনু দামরাহ রয়েছে। একাধিক ইমাম তার সমালোচনা করেছেন।
