২/১২. অধ্যায়ঃ
মসজিদ নির্মাণ সম্পর্কে
মসজিদের জমি প্রস্তুত: বনু নাজ্জারের বাগানের বর্ণনা
সুনানে আবূ দাউদ : ৪৫৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৫৪
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ مَوْضِعُ الْمَسْجِدِ حَائِطًا لِبَنِي النَّجَّارِ فِيهِ حَرْثٌ وَنَخْلٌ وَقُبُورُ الْمُشْرِكِينَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَامِنُونِي بِهِ " . فَقَالُوا لاَ نَبْغِي بِهِ ثَمَنًا . فَقُطِعَ النَّخْلُ وَسُوِّيَ الْحَرْثُ وَنُبِشَ قُبُورُ الْمُشْرِكِينَ وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ " فَاغْفِرْ " . مَكَانَ " فَانْصُرْ " . قَالَ مُوسَى وَحَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ بِنَحْوِهِ وَكَانَ عَبْدُ الْوَارِثِ يَقُولُ خِرَبٌ وَزَعَمَ عَبْدُ الْوَارِثِ أَنَّهُ أَفَادَ حَمَّادًا هَذَا الْحَدِيثَ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
মসজিদে নববীর জায়গাটিতে বনু নাজ্জারের একটি বাগান ছিল। তাতে ক্ষেত, খেজুর গাছ ও মুশরিকদের কিছু কবর ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাদের বললেন: আমার কাছ থেকে তোমরা এ বাগানের মূল্য নিয়ে নাও। তারা বলল, আমরা এই মূল্য চাই না (বরং দান করতে চাই)। অতঃপর খেজুর গাছ কাটা হলো, শস্যক্ষেত্র সমতল করে দেয়া হলো এবং মুশরিকদের কবরগুলো খুঁড়ে হাড়গোড় বেছে ফেলে দেয়া হলো। ...... অতঃপর বর্ণনাকারী পূর্ণ হাদিস বর্ণনা করেন। তবে বর্ণনাকারী এ হাদিসে: (হে আল্লাহ) ‘আপনি ক্ষমা করুন’ উল্লেখ করেছেন ‘আপনি সাহায্য করুন’-এর স্থলে। বর্ণনাকারী মূসা বলেন, ‘আবদুল ওয়ারিসও অনুরূপ বর্ণনা করেছেন। আবদুল ওয়ারিস এ হাদিস হাম্মাদের কাছে বর্ণনা করছেন।
সহীহঃ মুসলিম।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৫৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে মসজিদে নববীর জায়গা সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। জায়গাটি ছিল বনু নাজ্জারের একটি বাগান। সেখানে ক্ষেত, খেজুর গাছ এবং মুশরিকদের কিছু কবর ছিল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের বলেন, আমার কাছ থেকে এ বাগানের মূল্য নিয়ে নাও। তারা বলেন, তারা এর মূল্য চান না। এরপর খেজুর গাছ কাটা হয়, শস্যক্ষেত্র সমতল করা হয় এবং মুশরিকদের কবর খুঁড়ে হাড়গোড় বেছে সরিয়ে দেওয়া হয়। পরে পূর্ণ হাদিসের ধারায় দোয়ার ভাষায় ‘আপনি ক্ষমা করুন’ শব্দটি এসেছে, যেখানে অন্য বর্ণনায় ‘আপনি সাহায্য করুন’ এসেছে। এই বর্ণনা মসজিদ নির্মাণের আগে জায়গা পরিষ্কার, সমান ও প্রস্তুত করার বিষয়টি তুলে ধরে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মসজিদ নির্মাণের আগে জমি প্রস্তুত করা হয়েছে।
- জমির মূল্য নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, তবে তারা দান করতে চেয়েছিলেন।
- খেজুর গাছ, ক্ষেত ও কবর সরিয়ে জায়গা মসজিদের জন্য প্রস্তুত করা হয়েছে।
