৪০/২৬. অধ্যায়ঃ
দুই ইয়াহুদীকে রজম করার ঘটনা
যিনার মামলায় চার সাক্ষীর গুরুত্ব
সুনানে আবু দাউদ : ৪৪৫২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৪৫২
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى الْبَلْخِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ مُجَالِدٌ أَخْبَرَنَا عَنْ عَامِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ جَاءَتِ الْيَهُودُ بِرَجُلٍ وَامْرَأَةٍ مِنْهُمْ زَنَيَا فَقَالَ ائْتُونِي بِأَعْلَمِ رَجُلَيْنِ مِنْكُمْ فَأَتَوْهُ بِابْنَىْ صُورِيَا فَنَشَدَهُمَا " كَيْفَ تَجِدَانِ أَمْرَ هَذَيْنِ فِي التَّوْرَاةِ " . قَالاَ نَجِدُ فِي التَّوْرَاةِ إِذَا شَهِدَ أَرْبَعَةٌ أَنَّهُمْ رَأَوْا ذَكَرَهُ فِي فَرْجِهَا مِثْلَ الْمِيلِ فِي الْمُكْحُلَةِ رُجِمَا . قَالَ " فَمَا يَمْنَعُكُمَا أَنْ تَرْجُمُوهُمَا " . قَالاَ ذَهَبَ سُلْطَانُنَا فَكَرِهْنَا الْقَتْلَ فَدَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالشُّهُودِ فَجَاءُوا بِأَرْبَعَةٍ فَشَهِدُوا أَنَّهُمْ رَأَوْا ذَكَرَهُ فِي فَرْجِهَا مِثْلَ الْمِيلِ فِي الْمُكْحُلَةِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِرَجْمِهِمَا .
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদল ইহুদি তাদের মধ্যকার যিনার অপরাধী পুরুষ-নারীকে নিয়ে নবী (ﷺ)-এর নিকট হাজির হলো। তোমাদের মধ্যকার সবচাইতে বিজ্ঞ দুইজন লোক নিয়ে আসো।অতএব তারা সূরিয়ার দুই পুত্রকে তাঁর নিকট হাজির করল। তিনি তাদেরকে আল্লাহর কসম দিয়ে প্রশ্ন করেন: তোমরা এদের ব্যাপারে তাওরাতে কিরূপ বিধান দেখতে পাও?তারা বলল, আমরা তাওরাতে দেখতে পাই, চারজন সাক্ষী যদি সাক্ষ্য দেয় যে, তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রীলোকটির গুপ্তাঙ্গে এরূপভাবে ঢুকানো অবস্থায় দেখেছে, যেমন সুরমা শলাকা সুরমাদানীতে ঢুকানো হয়, তাহলে তাদের উভয়কে রজম করা হবে।তিনি প্রশ্ন করলেন: তাহলে কোন জিনিসটা তোমাদেরকে তাদেরকে রজম করতে বাধা দিচ্ছে? তারা উভয়ে বলল, আমাদের শাসন ক্ষমতা লোপ পেয়েছে। সুতরাং হত্যা করাকে আমরা অনুমোদন করি না।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) সাক্ষীদের নিয়ে আসতে ডাকলেন। তারা চারজন সাক্ষী নিয়ে এলো।তারা সাক্ষ্য দিলো যে, সুরমা শলাকা যেরূপে সুরমাদানীর ভিতরে ঢুকে যায়, ঠিক সেরূপেই তারা পুরুষটির গুপ্তাঙ্গ স্ত্রীলোকটির গুপ্তাঙ্গের মধ্যে ঢুকানো অবস্থায় দেখেছে।অতঃপর নবী (ﷺ) তাদের রজম করার নির্দেশ দেন।
সুনানে আবু দাউদ হাদিস ৪৪৫২-এর সারসংক্ষেপ
এই হাদিসে একদল ইহুদি তাদের মধ্যকার এক পুরুষ ও এক নারীকে নিয়ে নবী صلى الله عليه وسلم-এর কাছে আসে। তিনি বলেন, তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী দুইজনকে আনতে। সূরিয়ার দুই পুত্র আনা হলে তিনি তাদের আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করেন, তাওরাতে এদের ব্যাপারে কী বিধান আছে। তারা জানায়, চারজন সাক্ষী স্পষ্টভাবে অপরাধ দেখার সাক্ষ্য দিলে উভয়কে রজম করা হবে। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, তাহলে তারা নিজেরা কেন রজম করছে না। তারা বলে, তাদের শাসনক্ষমতা চলে গেছে এবং হত্যা করতে তারা অনিচ্ছুক। এরপর নবী صلى الله عليه وسلم সাক্ষীদের ডাকেন; চারজন সাক্ষী এসে সাক্ষ্য দেয়। তারপর তিনি রজমের নির্দেশ দেন। হাদিসটির মূল শিক্ষা হলো, যিনার মতো গুরুতর মামলায় সাক্ষ্য ও যাচাই ছাড়া ফয়সালা নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুরুতর মামলায় সাক্ষ্যের বিষয় খুব কঠোরভাবে এসেছে।
- নবী صلى الله عليه وسلم প্রথমে জ্ঞানী লোকদের কাছে দলিল জানতে চান।
- চারজন সাক্ষী হাজির হওয়ার পরই পরবর্তী ফয়সালা হয়।
- বিচারিক শাস্তি ব্যক্তিগত নয়, কর্তৃপক্ষের ফয়সালা হিসেবে এসেছে।
