৪০/২৫. অধ্যায়ঃ
নবী (ﷺ) জুহাইনাহ গোত্রের যে মহিলাকে পাথর মারার আদেশ দিয়েছিলেন
গামিদিয়া নারীর তাওবা ও জানাজার সালাত
সুনানে আবূ দাউদ : ৪৪৪০
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪৪০
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، أَنَّ هِشَامًا الدَّسْتَوَائِيَّ، وَأَبَانَ بْنَ يَزِيدَ، حَدَّثَاهُمُ - الْمَعْنَى، - عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ امْرَأَةً، - قَالَ فِي حَدِيثِ أَبَانَ مِنْ جُهَيْنَةَ - أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّهَا زَنَتْ وَهِيَ حُبْلَى . فَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَلِيًّا لَهَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَحْسِنْ إِلَيْهَا فَإِذَا وَضَعَتْ فَجِئْ بِهَا " . فَلَمَّا أَنْ وَضَعَتْ جَاءَ بِهَا فَأَمَرَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا ثُمَّ أَمَرَ بِهَا فَرُجِمَتْ ثُمَّ أَمَرَهُمْ فَصَلَّوْا عَلَيْهَا فَقَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ تُصَلِّي عَلَيْهَا وَقَدْ زَنَتْ قَالَ " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ قُسِّمَتْ بَيْنَ سَبْعِينَ مِنْ أَهْلِ الْمَدِينَةِ لَوَسِعَتْهُمْ وَهَلْ وَجَدْتَ أَفْضَلَ مِنْ أَنْ جَادَتْ بِنَفْسِهَا " . لَمْ يَقُلْ عَنْ أَبَانَ فَشُكَّتْ عَلَيْهَا ثِيَابُهَا .
‘ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ
একদা জুহাইনা গোত্রের জনৈকা মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললো, সে যিনা করেছে এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। রাসূলুল্লাহ (ﷺ) তার অভিভাবককে ডেকে এনে বলেন: এর সঙ্গে উত্তম আচরণ করো। আর যখন সে সন্তান প্রসব করবে, তাকে আমার নিকট নিয়ে এসো।অতঃপর সে সন্তান প্রসব করলে অভিভাবক তাকে নিয়ে এলো। নবী (ﷺ)-এর আদেশে তাকে কাপড় দিয়ে বেঁধে পাথর নিক্ষেপে হত্যা করা হয়।অতঃপর তিনি সাহাবীদের আদেশ দিলেন তার জানাজার সালাত পড়তে। উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তার জানাজার সালাত পড়বেন? সে তো যিনা করেছে!তিনি বললেন: যার হাতে আমার প্রাণ তাঁর কসম! সে এরূপ তাওবা করেছে, যা মদিনাবাসীদের সত্তরজনের মধ্যে বণ্টন করে দিলেও তাদের জন্য তা যথেষ্ট হবে। তুমি তার চাইতে উত্তম কোন ব্যক্তিকে পাবে যে তার নিজের সত্তাকে উৎসর্গ করে দিল। আবান সূত্রে বর্ণিত হাদীসে কাপড় দিয়ে বাঁধার কথাটুকু নেই।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৪৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে জুহাইনা গোত্রের এক নারীর ঘটনা এসেছে। সে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানায়, সে যিনা করেছে এবং সে গর্ভবতী। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তার অভিভাবককে বলেন, তার সঙ্গে ভালো আচরণ করতে এবং সন্তান প্রসবের পর তাকে নিয়ে আসতে। সন্তান প্রসবের পর তাকে আনা হলে নবী (صلى الله عليه وسلم)-এর আদেশে রজম করা হয়। এরপর তিনি সাহাবীদের তার জানাজার সালাত পড়তে বলেন। উমর (রাঃ) আশ্চর্য হয়ে প্রশ্ন করলে নবী (صلى الله عليه وسلم) তার তাওবার মর্যাদা জানান। তিনি বলেন, তার তাওবা এমন যে তা মদিনাবাসীদের সত্তরজনের মধ্যে বণ্টন করলেও যথেষ্ট হতো। এই হাদিসে তাওবা, উত্তম আচরণ, সন্তান প্রসব পর্যন্ত অপেক্ষা এবং জানাজার সালাতের শিক্ষা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গর্ভবতী নারীকে সন্তান প্রসব পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
- তার অভিভাবককে তার সঙ্গে ভালো আচরণ করতে বলা হয়েছে।
- রজমের পর নবী (صلى الله عليه وسلم) তার জানাজার সালাত পড়ার আদেশ দিয়েছেন।
- নবী (صلى الله عليه وسلم) তার তাওবার বড় মর্যাদা প্রকাশ করেছেন।
