৪০/২১. অধ্যায়ঃ

হাত কেটে চোরের গলায় ঝুলিয়ে দেয়া

চোরের কাটা হাত গলায় বাঁধার বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৪১১

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا الْحَجَّاجُ، عَنْ مَكْحُولٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَيْرِيزٍ، قَالَ سَأَلْنَا فَضَالَةَ بْنَ عُبَيْدٍ عَنْ تَعْلِيقِ الْيَدِ، فِي الْعُنُقِ لِلسَّارِقِ أَمِنَ السُّنَّةِ هُوَ قَالَ أُتِيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِسَارِقٍ فَقُطِعَتْ يَدُهُ ثُمَّ أُمِرَ بِهَا فَعُلِّقَتْ فِي عُنُقِهِ ‏.‏

‘আবদুর রাহমান ইবনু মুহাইরিয (রহঃ) হতে বর্ণিতঃ

আমরা ফাদালাহ ইবন উবাইদ (রাঃ)-কে বললাম, চোরের কাটা হাত গর্দানের সঙ্গে বেঁধে দেয়া কি সুন্নাত? তিনি বললেন, একদা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক চোরকে নিয়ে আসা হলে তার হাত কাটা হয় এবং তার নির্দেশমত তা গর্দানের সঙ্গে বেঁধে দেয়া হয়।

[৪৪১০] তিরমিযী, নাসায়ী, ইবনু মাজাহ, আহমাদ। এর সানাদে হাজ্জাজ ইবনু আরত্বাত রয়েছে। ইমাম নাসায়ী বলেন: তিনি যঈফ, তার হাদীস দ্বারা দলিল গ্রহন করা যাবে না।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৪১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুর রহমান ইবনু মুহাইরিয বলেন, তারা ফাদালাহ ইবনু উবাইদ (রাঃ)-কে জিজ্ঞেস করেন, চোরের কাটা হাত গর্দানের সঙ্গে বেঁধে দেওয়া কি সুন্নাত? তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এক চোর আনা হয়। তার হাত কাটা হয় এবং তাঁর নির্দেশে সেই হাত গর্দানের সঙ্গে বেঁধে দেওয়া হয়। হাদিসটি চুরির শাস্তি বাস্তবায়নের একটি নির্দিষ্ট ঘটনার কথা জানায়। এখানে মূল বিষয় চোরের শাস্তি, নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশ এবং সাহাবিদের জিজ্ঞাসা। ব্যাখ্যায় অতিরিক্ত নিয়ম বানানো নয়; শুধু বর্ণিত বিষয়টি বোঝা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবিরা কোনো কাজ সুন্নাত কি না তা জিজ্ঞেস করতেন।
  • চুরির শাস্তি বিষয়ে নির্দিষ্ট ঘটনার বর্ণনা এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশকে সাহাবিরা গুরুত্ব দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন