৪০/১৬. অধ্যায়ঃ
পাগল চুরি বা হাদ্দযোগ্য অপরাধ করলে
কলম তুলে রাখা তিন শ্রেণির মানুষ
সুনানে আবু দাউদ : ৪৪০১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪৪০১
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مِهْرَانَ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ مُرَّ عَلَى عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رضى الله عنه بِمَعْنَى عُثْمَانَ . قَالَ أَوَمَا تَذْكُرُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " رُفِعَ الْقَلَمُ عَنْ ثَلاَثَةٍ عَنِ الْمَجْنُونِ الْمَغْلُوبِ عَلَى عَقْلِهِ حَتَّى يُفِيقَ وَعَنِ النَّائِمِ حَتَّى يَسْتَيْقِظَ وَعَنِ الصَّبِيِّ حَتَّى يَحْتَلِمَ " . قَالَ صَدَقْتَ قَالَ فَخَلَّى عَنْهَا سَبِيلَهَا .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আলী ইবনু আবু তালিব (রাঃ)-এর পাশ দিয়ে যাওয়া...অতঃপর উসমান ইবনু শাইবাহ বর্ণিত হাদিসের সমার্থবোধক হাদিস বর্ণিত। আপনার কি মনে নেই, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন প্রকার লোকদের উপর থেকে কলম তুলে রাখা হয়েছে: (১) নির্বোধ পাগল, যতক্ষণ না সুস্থ হয় (২) নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না জাগ্রত হয়, এবং (৩) নাবালেগ শিশু, যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয়। এ কথা শুনে উমর (রাঃ) বলেন, আপনি সত্যিই বলেছেন। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি দণ্ডিতাকে ছেড়ে দিলেন।
সুনানে আবু দাউদ হাদিস ৪৪০১-এর সারসংক্ষেপ
এই হাদিসে দায়মুক্তি বা শরয়ী জবাবদিহির একটি গুরুত্বপূর্ণ নিয়ম এসেছে। আলী (রাঃ) উমর (রাঃ)-কে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা স্মরণ করিয়ে দেন যে তিন ধরনের মানুষের ওপর থেকে কলম তুলে রাখা হয়েছে। পাগল ব্যক্তি সুস্থ না হওয়া পর্যন্ত, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত না হওয়া পর্যন্ত এবং নাবালেগ শিশু প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পূর্ণ দায়ের অধীন নয়। এখানে মূল শিক্ষা হলো, শাস্তি বা সিদ্ধান্ত দেওয়ার আগে মানুষের মানসিক অবস্থা, জাগ্রত থাকা এবং বয়স বিবেচনা করতে হয়। উমর (রাঃ) কথা শুনে সত্য মেনে নেন এবং দণ্ডিতাকে ছেড়ে দেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শরয়ী দায় নির্ধারণে জ্ঞান, ঘুম ও বয়স বিবেচ্য বিষয়।
- সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থা যাচাই করা দরকার।
- ভুল বুঝলে সত্য কথা গ্রহণ করা সাহাবিদের আদবের অংশ ছিল।
