৪০/৪. অধ্যায়ঃ
শাস্তি মওকুফের জন্য সুপারিশ করা
মাখযুমি নারীর চুরি ও হদ্দের হাদিস
সুনানে আবূ দাউদ : ৪৩৭৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩৭৪
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَتِ امْرَأَةٌ مَخْزُومِيَّةٌ تَسْتَعِيرُ الْمَتَاعَ وَتَجْحَدُهُ فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِقَطْعِ يَدِهَا وَقَصَّ نَحْوَ حَدِيثِ اللَّيْثِ قَالَ فَقَطَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَدَهَا . قَالَ أَبُو دَاوُدَ رَوَى ابْنُ وَهْبٍ هَذَا الْحَدِيثَ عَنْ يُونُسَ عَنِ الزُّهْرِيِّ وَقَالَ فِيهِ كَمَا قَالَ اللَّيْثُ إِنَّ امْرَأَةً سَرَقَتْ فِي عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ الْفَتْحِ . وَرَوَاهُ اللَّيْثُ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ بِإِسْنَادِهِ فَقَالَ اسْتَعَارَتِ امْرَأَةٌ . وَرَوَى مَسْعُودُ بْنُ الأَسْوَدِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ هَذَا الْخَبَرِ قَالَ سُرِقَتْ قَطِيفَةٌ مِنْ بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو دَاوُدَ وَرَوَاهُ أَبُو الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّ امْرَأَةً سَرَقَتْ فَعَاذَتْ بِزَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক মাখযূমি মহিলা জিনিসপত্র ধার নিয়ে পরে তা অস্বীকার করত। নবী (ﷺ) তার হাত কাটার আদেশ দিলেন। অতঃপর লাইস বর্ণিত হাদীসের অনুরূপ। বর্ণনাকারী বলেন, অতঃপর নবী (ﷺ) তার হাত কেটে দেন।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ইবনু ওহব এ হাদীস ইউনুসের সূত্রে যুহরী হতে বর্ণনা করে বলেনঃ নবী (ﷺ) এর মক্কা বিজয়কালে জনৈক মহিলা চুরি করে। লাইস ইউনুসের সূত্রে এবং ইবনু শিহাব সূত্রে এ হাদীস বর্ণনা করে বলেন, জনৈক মহিলা ধার নিত।মাসউদ ইবনু আসওয়াদ নিজস্ব সানাদে নবী (ﷺ) হতে এর সমার্থক হাদীস বর্ণনা করে বলেনঃ মহিলাটি রাসূলুল্লাহ (ﷺ) এর ঘর হতে একটি মখমলের চাদর চুরি করে।ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আবু যুবাইর (রাঃ) এবং জাবির (রাঃ) হতে বর্ণনা করেন যে, জনৈক নারী চুরি করে। অতঃপর সে রাসূলুল্লাহ (ﷺ) এর কন্যা যয়নাব (রাঃ) এর মাধ্যমে মুক্তি চায়। হাদীসের বাকি অংশে ধার নেওয়া অথবা চুরি করার কথা উল্লেখ আছে।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩৭৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে মাখযুমি এক মহিলার কথা এসেছে, যে জিনিসপত্র ধার নিয়ে পরে অস্বীকার করত। নবী صلى الله عليه وسلم তার হাত কাটার আদেশ দেন। এরপর আগের লাইস বর্ণিত হাদিসের মতো ঘটনার কথা বলা হয়েছে। ইমাম আবু দাউদ রহঃ এখানে বর্ণনার কিছু পার্থক্যও তুলে ধরেছেন। কোনো বর্ণনায় বলা হয়েছে, মক্কা বিজয়ের সময় এক নারী চুরি করে। কোনো বর্ণনায় ধার নেওয়ার কথা এসেছে। আরেক বর্ণনায় রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ঘর থেকে মখমলের চাদর চুরির কথা এসেছে। তাই এই হাদিসের মূল বিষয় চুরির হদ্দ হলেও বর্ণনাগুলোর শব্দ আলাদা। এখানে শিক্ষা হলো, হদ্দের বিষয় গুরুত্বের সঙ্গে এসেছে এবং বর্ণনার পার্থক্য বুঝে পড়া দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ধার নিয়ে অস্বীকার করার বিষয়টি বর্ণনায় গুরুতরভাবে এসেছে।
- চুরির হদ্দে নবী صلى الله عليه وسلم আদেশ দিয়েছেন বলে উল্লেখ হয়েছে।
- একই ঘটনার বর্ণনায় শব্দের পার্থক্য থাকতে পারে।
- ইমাম আবু দাউদ রহঃ ভিন্ন বর্ণনাগুলো সতর্কভাবে উল্লেখ করেছেন।
