৩৯/১৫. অধ্যায়ঃ
জাসসাস প্রসঙ্গে
জাসসাসার ঘটনা ও ইবনু সাইয়াদ প্রসঙ্গ
সুনানে আবূ দাউদ : ৪৩২৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩২৮
حَدَّثَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الأَعْلَى، أَخْبَرَنَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُمَيْعٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ عَلَى الْمِنْبَرِ " إِنَّهُ بَيْنَمَا أُنَاسٌ يَسِيرُونَ فِي الْبَحْرِ فَنَفِدَ طَعَامُهُمْ فَرُفِعَتْ لَهُمْ جَزِيرَةٌ فَخَرَجُوا يُرِيدُونَ الْخُبْزَ فَلَقِيَتْهُمُ الْجَسَّاسَةُ " . قُلْتُ لأَبِي سَلَمَةَ وَمَا الْجَسَّاسَةُ قَالَ امْرَأَةٌ تَجُرُّ شَعْرَ جِلْدِهَا وَرَأْسِهَا . قَالَتْ فِي هَذَا الْقَصْرِ فَذَكَرَ الْحَدِيثَ وَسَأَلَ عَنْ نَخْلِ بَيْسَانَ وَعَنْ عَيْنِ زُغَرَ قَالَ هُوَ الْمَسِيحُ فَقَالَ لِي ابْنُ أَبِي سَلَمَةَ إِنَّ فِي هَذَا الْحَدِيثِ شَيْئًا مَا حَفِظْتُهُ قَالَ شَهِدَ جَابِرٌ أَنَّهُ هُوَ ابْنُ صَيَّادٍ قُلْتُ فَإِنَّهُ قَدْ مَاتَ . قَالَ وَإِنْ مَاتَ . قُلْتُ فَإِنَّهُ أَسْلَمَ . قَالَ وَإِنْ أَسْلَمَ . قُلْتُ فَإِنَّهُ قَدْ دَخَلَ الْمَدِينَةَ . قَالَ وَإِنْ دَخَلَ الْمَدِينَةَ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) মিম্বারে উঠে বলেনঃ একদা কিছু সংখ্যক লোক সমুদ্র ভ্রমণ করেছিল। এ সময় তাদের রসদ ফুরিয়ে গেলে একটি দ্বীপ দৃষ্টিগোচর হয়। অতঃপর তারা রুটির সন্ধানে বেরিয়ে পড়লে জাসাসার সাক্ষাৎ পেল। আমি (ওয়ালিদ) আবু সালামাকে বললাম, ‘জাসাসা’ কি? তিনি বললেন, এমন নারী, যে তার দেহের ও মাথার চুল টেনে বেড়ায়। সে বললো, ওই দালানে যাও। অতঃপর উপরে বর্ণিত হাদিস বলেন। আর সে (দালানের লোকটি অর্থাৎ দাজ্জাল) ‘নাখলে 'বাইসান'’ ও ‘আইনে 'যুগার'’ সম্পর্কে জানতে চাইল। তিনি (ﷺ) বলেন, সে লোকটিই মাসীহ দাজ্জাল।অতঃপর ইবনু আবু সালামা আমাকে (ওয়ালিদকে) বলেন, নিশ্চয়ই এই হাদিসের কিছু অংশ আমি স্মরণ রাখতে পারিনি।জাবির (রাঃ) সাক্ষ্য দিলেন যে, সে-ই ইবনু সাইয়াদ। আমি বললাম, সে তো মারা গেছে। তিনি বললেন, যদিও সে মারা গিয়ে থাকে। আমি বললাম, সে তো মুসলিম হয়েছিল। তিনি বললেন, যদিও সে মুসলিম হয়েছিল। আমি বললাম, সে তো মদিনায় প্রবেশ করেছিল। তিনি বললেন, যদিও সে মদিনায় প্রবেশ করেছিল।
[৪৩২৭] আবূ দাঊদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদ দুর্বল। সানাদে ওয়ালীদ ইবনু ‘আবদুল্লাহ রয়েছে। হাফিয বলেনঃ তাকে সন্দেহ করা হয়।
সুনানে আবূ দাউদ হাদিস ৪৩২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মিম্বারে বলা এক ঘটনার কথা এসেছে। কিছু লোক সমুদ্র ভ্রমণে ছিল, তাদের খাদ্য ফুরিয়ে গেলে একটি দ্বীপ দেখা যায়। তারা রুটির সন্ধানে বের হলে জাসসাসার সঙ্গে দেখা হয়। আবু সালামা জাসসাসাকে এমন নারী হিসেবে ব্যাখ্যা করেন, যে তার দেহ ও মাথার চুল টেনে বেড়ায়। সে তাদের একটি দালানে যেতে বলে। এরপর দাজ্জাল, বাইসানের খেজুর বাগান ও যুঘার ঝর্ণার প্রশ্নের কথা আসে। বর্ণনাকারী বলেন, হাদিসের কিছু অংশ তিনি মনে রাখতে পারেননি। শেষে জাবির (রাঃ) ইবনু সাইয়াদ সম্পর্কে দৃঢ় বক্তব্য দেন, যদিও তার মৃত্যু, ইসলাম গ্রহণ ও মদিনায় প্রবেশের কথা উল্লেখ করা হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জাসসাসার ঘটনা দাজ্জাল প্রসঙ্গের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বর্ণনা।
- বর্ণনাকারী নিজের স্মরণে ঘাটতি থাকলে তা স্পষ্ট করে বলেছেন।
- ইবনু সাইয়াদ নিয়ে সাহাবীদের মধ্যে শক্ত বক্তব্য পাওয়া যায়।
- দাজ্জাল-সংক্রান্ত বিষয়ে হাদিসের ভাষা ও সীমা মেনে চলা দরকার।
