৩৯/১৫. অধ্যায়ঃ

জাসসাস প্রসঙ্গে

যুহরের পর মিম্বারে দাজ্জালের ঘটনা বর্ণনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩২৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ صُدْرَانَ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ مُجَالِدِ بْنِ سَعِيدٍ، عَنْ عَامِرٍ، قَالَ حَدَّثَتْنِي فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ ثُمَّ صَعِدَ الْمِنْبَرَ وَكَانَ لاَ يَصْعَدُ عَلَيْهِ إِلاَّ يَوْمَ جُمُعَةٍ قَبْلَ يَوْمَئِذٍ ثُمَّ ذَكَرَ هَذِهِ الْقِصَّةَ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَابْنُ صُدْرَانَ بَصْرِيٌّ غَرِقَ فِي الْبَحْرِ مَعَ ابْنِ مِسْوَرٍ لَمْ يَسْلَمْ مِنْهُمْ غَيْرُهُ ‏.‏

‘আমির (রহঃ) হতে বর্ণিতঃ

ফাতিমা বিনত কাইস (রাঃ) আমাকে বলেছেন যে, নবী (ﷺ) যুহর সালাত পড়ে মিম্বারে উঠলেন। এ দিনের পূর্বে তিনি জুমা দিন ছাড়া অন্য কোন সময় তাতে উঠেননি। অতঃপর বর্ণনাকারী উপরের ঘটনা বর্ণনা করলেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, ইবনু সদরান বাসরী, ইবনু মিসওয়ার-এর সঙ্গে সমুদ্রে ডুবে মারা গেছেন। তিনি (তামীম আদ-দারী) ব্যতীত কেউ নিরাপদে ফিরে আসতে পারেনি।

[৪৩২৬] এর পূর্বেরটি দেখুন।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা বিনত কাইস (রাঃ) জানান, নবী (صلى الله عليه وسلم) যুহর সালাত পড়ার পর মিম্বারে উঠলেন। এর আগে তিনি জুমার দিন ছাড়া অন্য সময়ে মিম্বারে উঠতেন না। এরপর বর্ণনাকারী আগের দাজ্জাল-সংক্রান্ত ঘটনাটি উল্লেখ করেন। এই সংক্ষিপ্ত বর্ণনা দেখায় যে, দাজ্জালের খবর সাহাবীদের কাছে পৌঁছানো এত গুরুত্বপূর্ণ ছিল যে নবী (صلى الله عليه وسلم) সাধারণ দিনের সালাতের পরও মিম্বারে উঠে তা জানান। ইমাম আবূ দাউদ (রহঃ) শেষে বর্ণনাকারী ইবনু সদরান সম্পর্কে একটি তথ্য উল্লেখ করেন। মূল শিক্ষা হলো—দাজ্জালের ফিতনা বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর সতর্কবাণী সাহাবীদের কাছে গুরুত্বসহ পৌঁছানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাজ্জাল প্রসঙ্গ নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে।
  • সাহাবীদের সামনে জরুরি বিষয় মিম্বার থেকেও জানানো হয়েছে।
  • একই ঘটনার ভিন্ন বর্ণনা মূল বিষয়কে আরও পরিষ্কার করে।
  • ফিতনার খবর জানার উদ্দেশ্য হলো সতর্কতা ও আমলে মনোযোগ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন