৩৯/১৫. অধ্যায়ঃ

জাসসাস প্রসঙ্গে

তামিম দারীর বর্ণনায় জাসসাসা ও দাজ্জাল

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৪৩২৫

حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَّرَ الْعِشَاءَ الآخِرَةَ ذَاتَ لَيْلَةٍ ثُمَّ خَرَجَ فَقَالَ ‏ "‏ إِنَّهُ حَبَسَنِي حَدِيثٌ كَانَ يُحَدِّثُنِيهِ تَمِيمٌ الدَّارِيُّ عَنْ رَجُلٍ كَانَ فِي جَزِيرَةٍ مِنْ جَزَائِرِ الْبَحْرِ فَإِذَا أَنَا بِامْرَأَةٍ تَجُرُّ شَعْرَهَا قَالَ مَا أَنْتِ قَالَتْ أَنَا الْجَسَّاسَةُ اذْهَبْ إِلَى ذَلِكَ الْقَصْرِ فَأَتَيْتُهُ فَإِذَا رَجُلٌ يَجُرُّ شَعْرَهُ مُسَلْسَلٌ فِي الأَغْلاَلِ يَنْزُو فِيمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ فَقُلْتُ مَنْ أَنْتَ قَالَ أَنَا الدَّجَّالُ خَرَجَ نَبِيُّ الأُمِّيِّينَ بَعْدُ قُلْتُ نَعَمْ ‏.‏ قَالَ أَطَاعُوهُ أَمْ عَصَوْهُ قُلْتُ بَلْ أَطَاعُوهُ ‏.‏ قَالَ ذَاكَ خَيْرٌ لَهُمْ ‏"‏ ‏.‏

ফাত্বিমাহ বিনতু ক্বাইস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এক রাতে ইশার সালাত পড়তে বিলম্ব করলেন। তিনি (ঘর হতে) বেরিয়ে এসে বললেনঃ তামিম আদ-দারী আমার নিকট যে ঘটনা বর্ণনা করেছেন সেটিই আমাকে আটকে রেখেছে।সে সমুদ্রের উপদ্বীপের জনৈক ব্যক্তির সূত্রে আমাকে বলেছে, হঠাৎ আমি একটি নারীকে দেখতে পেলাম যে, সে তার চুল টানছে। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? সে বলল, আমি গুপ্তচর, তুমি ওই প্রাসাদে যাও।অতঃপর আমি সেখানে গিয়ে দেখতে পেলাম, জনৈক ব্যক্তি তার কুঞ্চিত কেশ টানছে, সে মজবুত শিকলে বাঁধা অবস্থায় আকাশ ও জমীনের মাঝখানে ছটফট করছে। আমি বললাম, তুমি কে? সে বলল, আমি তো দাজ্জাল।নিরক্ষরদের নবী এখন আবির্ভূত হয়েছেন কি? আমি বললাম, হ্যাঁ। সে বলল, লোকেরা তাঁকে মান্য করছে নাকি অমান্য করছে? আমি বললাম, তারা বরং মান্য করছে। সে বললো, এটাই তাদের জন্য কল্যাণকর।

সুনানে আবূ দাউদ হাদিস ৪৩২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে তামিম আদ-দারী (রাঃ)-এর বর্ণিত একটি ঘটনার কথা এসেছে, যার কারণে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক রাতে ইশার সালাতে বিলম্ব করেছিলেন। তিনি বের হয়ে জানান, তামিম তাঁর কাছে এমন একটি ঘটনা বলেছেন যা দাজ্জাল সম্পর্কে। বর্ণনায় সমুদ্রের একটি দ্বীপ, চুল টানা এক নারী বা জাসসাসা এবং একটি প্রাসাদের কথা এসেছে। প্রাসাদে এক শিকলবন্দী ব্যক্তিকে দেখা যায়, যে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয়। সে উম্মী নবীর আবির্ভাব ও মানুষের আনুগত্য সম্পর্কে প্রশ্ন করে। যখন বলা হয় মানুষ তাঁকে মান্য করছে, সে বলে—এটাই তাদের জন্য কল্যাণকর। হাদিসটি দাজ্জাল প্রসঙ্গে সাহাবীদের কাছে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) দাজ্জাল সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর সাহাবীদের সামনে তুলে ধরেছেন।
  • তামিম আদ-দারীর ঘটনা দাজ্জাল বিষয়ে একটি বিশেষ বর্ণনা হিসেবে এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم)-এর আনুগত্য মানুষের জন্য কল্যাণকর—এ কথা বর্ণনায় স্পষ্ট।
  • অদেখা বিষয়ে কথা বলার ক্ষেত্রে হাদিসের ভাষা অনুসরণ করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন