৩৪/২৭. অধ্যায়ঃ
লুঙ্গি-পাজামা পায়ের টাখনুর নিচে ঝুলিয়ে পরার পরিণতি
সুনানে আবু দাউদ : ৪০৮৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪০৮৬
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ بَيْنَمَا رَجُلٌ يُصَلِّي مُسْبِلاً إِزَارَهُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اذْهَبْ فَتَوَضَّأْ " . فَذَهَبَ فَتَوَضَّأَ ثُمَّ جَاءَ ثُمَّ قَالَ " اذْهَبْ فَتَوَضَّأْ " . فَقَالَ لَهُ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا لَكَ أَمَرْتَهُ أَنْ يَتَوَضَّأَ ثُمَّ سَكَتَّ عَنْهُ قَالَ " إِنَّهُ كَانَ يُصَلِّي وَهُوَ مُسْبِلٌ إِزَارَهُ وَإِنَّ اللَّهَ لاَ يَقْبَلُ صَلاَةَ رَجُلٍ مُسْبِلٍ " .
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদা এক ব্যক্তি লুঙ্গি ঝুলিয়ে সালাত আদায় করছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ যাও, ওজু করে এসো। লোকটি গিয়ে ওজু করে আসলে তিনি তাকে বললেনঃ যাও, ওজু করে এসো। লোকটি গিয়ে ওজু করে এলে তিনি তাকে আবার বললেনঃ যাও, ওজু করে এসো। তখন এক লোক তাঁকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল! আপনি তাকে কি জন্য ওজুর আদেশ দিলেন, অতঃপর তিনি নীরব থাকলেন। লোকটি লুঙ্গি ঝুলিয়ে সালাত আদায় করছিল। মহান আল্লাহ ঐ লোকের সালাত গ্রহণ করেন না যে টাখনুর নিচে লুঙ্গি ঝুলিয়ে সালাত আদায় করে।
[৪০৮৬] এর সানাদ দুর্বল। এটি গত হয়েছে হা/৬৩৮।।
