৩১/২. অধ্যায়ঃ
মুকাতাব (চুক্তিবদ্ধ গোলাম)-এর চুক্তি ভঙ্গ হলে তাকে বিক্রি করা
ওয়ালা আযাদকারীর জন্য—বারীরার ঘটনা
সুনানে আবু দাউদ : ৩৯৩০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৯৩০
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ جَاءَتْ بَرِيرَةُ لِتَسْتَعِينَ فِي كِتَابَتِهَا فَقَالَتْ إِنِّي كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ فِي كُلِّ عَامٍ أُوقِيَّةٌ فَأَعِينِينِي . فَقَالَتْ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا عَدَّةً وَاحِدَةً وَأُعْتِقَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ . فَذَهَبَتْ إِلَى أَهْلِهَا وَسَاقَ الْحَدِيثَ نَحْوَ الزُّهْرِيِّ زَادَ فِي كَلاَمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي آخِرِهِ " مَا بَالُ رِجَالٍ يَقُولُ أَحَدُهُمْ أَعْتِقْ يَا فُلاَنُ وَالْوَلاَءُ لِي إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
বারীরাহ (রাঃ) তার চুক্তি মোতাবেক মূল্য পরিশোধে সাহায্য চাইতে এসে বললো, আমি আমার মনিব পরিবারের সাথে প্রতি বছর এক উকিয়া করে নয় উকিয়া দেয়ার চুক্তিতে দলিল করেছি। কাজেই আপনি আমাকে সাহায্য করুন। তোমার মনিব পরিবার সম্মত হলে চুক্তির পুরো মূল্য একসঙ্গে আদায় করে তোমাকে মুক্ত করবো। আর আমি হবো তোমার উত্তরাধিকারী। এ প্রস্তাব নিয়ে বাঁদী তার মনিবের নিকট গেলো। অতঃপর যুহরীর বর্ণিত হাদিসের অনুরূপ। তবে যুহরীর বর্ণনার শেষ দিকে নবী (ﷺ)-এর এ কথাটুকু রয়েছেঃ মানুষের কী হলো যে, তাদের কেউ বলে, হে অমুক! তুমি আযাদ করে দাও, কিন্তু উত্তরাধিকার স্বত্ব আমার। অথচ নিঃসন্দেহে উত্তরাধিকার স্বত্ব আযাদকারীর জন্যই নির্ধারিত।
সুনানে আবু দাউদ হাদিস ৩৯৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বারীরাহ (রাঃ)-এর মুক্তির চুক্তির বিস্তারিত এসেছে। তিনি বলেন, তিনি তাঁর মনিব পরিবারের সঙ্গে প্রতি বছর এক উকিয়া করে নয় উকিয়া দেওয়ার চুক্তি করেছেন এবং সাহায্য চান। আয়িশা (রাঃ) বলেন, মনিব পরিবার রাজি হলে তিনি পুরো অর্থ একসঙ্গে দিয়ে তাকে মুক্ত করবেন এবং ওয়ালা তাঁর হবে। পরে ঘটনাটি আগের বর্ণনার মতো এগোয়। শেষে নবী (صلى الله عليه وسلم) বলেন, মানুষের কী হলো যে কেউ বলে, তুমি আযাদ করে দাও, কিন্তু ওয়ালা আমার। অথচ ওয়ালা সেই ব্যক্তির জন্য, যে আযাদ করে। এই হাদিসটি অধিকার, মুক্তি ও অন্যায় শর্ত সম্পর্কে খুব স্পষ্ট। এতে বোঝা যায়, দাসমুক্তি একটি নেক কাজ হলেও তার সঙ্গে জড়িত অধিকার শরিয়তের নিয়ম অনুযায়ী নির্ধারিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওয়ালা দাবি করতে হলে আযাদ করার বাস্তব কাজ থাকতে হয়।
- অন্য কেউ মুক্ত করলে ওয়ালা নিজের নামে রাখা যায় না।
- চুক্তির অর্থ ও শর্ত স্পষ্ট হওয়া দরকার।
- আযাদকারীর অধিকার নবীজির কথায় পরিষ্কার করা হয়েছে।
