৩১/২. অধ্যায়ঃ

মুকাতাব (চুক্তিবদ্ধ গোলাম)-এর চুক্তি ভঙ্গ হলে তাকে বিক্রি করা

বারিরার ঘটনায় ওয়ালা ও শর্তের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৯২৯

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ عَائِشَةَ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا فَقَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ ‏.‏ فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ وَيَكُونَ لَنَا وَلاَؤُكِ ‏.‏ فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ ابْتَاعِي فَأَعْتِقِي فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ ‏"‏ ‏.‏ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏"‏ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ وَإِنْ شَرَطَهُ مِائَةَ مَرَّةٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ ‏"‏ ‏.‏

‘উরওয়াহ (রহঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) তাকে বলেন, একদা বারিরা নাম্নী এক মুকাতাবা (চুক্তি করা দাসী) চুক্তিকৃত মূল্য পরিশোধে সাহায্য চাইতে তাঁর নিকট এলো। সে তখন পর্যন্ত চুক্তিপত্রের কিছুই শোধ করেনি।আয়িশা (রাঃ) তাকে বলেন, তুমি মনিব পরিবারে গিয়ে বলো, তারা চাইলে আমি তোমার চুক্তির সমস্ত মূল্যই পরিশোধ করব এবং আমি তোমার উত্তরাধিকারী হব। বারিরা তাই করলো। কিন্তু মনিব পরিবার রাজি না হয়ে বললো, তিনি ইচ্ছা করলে নেকীর আশায় তোমার এ উপকার করতে পারেন; কিন্তু আমরাই তোমার উত্তরাধিকারী থাকব।এ কথা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বলা হলে তিনি তাকে বললেনঃ তুমি ওকে কিনে মুক্ত করে দাও। বস্তুত যে আযাদ করে, উত্তরাধিকার স্বত্ব তারই প্রাপ্য।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) দাঁড়িয়ে বললেনঃ লোকেদের কি হলো? এরা এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। আর আল্লাহর কিতাবে নেই এরূপ শর্ত একশো বার করলেও সে তার হকদার নয়। আল্লাহর শর্তই সত্য ও সবচেয়ে মজবুত।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৯২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বারিরা নামের এক মুকাতাবা দাসীর ঘটনা এসেছে। তিনি চুক্তির টাকা পরিশোধে সাহায্য চাইতে আয়িশা (রাঃ)-এর কাছে আসেন। আয়িশা (রাঃ) প্রস্তাব দেন, তিনি পুরো টাকা পরিশোধ করে তাকে মুক্ত করবেন এবং তার ওয়ালা বা উত্তরাধিকার স্বত্ব তাঁর হবে। কিন্তু বারিরার মনিবরা চাইল, সাহায্য আয়িশা করবেন, অথচ ওয়ালা তাদের থাকবে। বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে পৌঁছালে তিনি বলেন, তুমি তাকে কিনে মুক্ত করে দাও; কারণ ওয়ালা সেই ব্যক্তির, যে আযাদ করে। এরপর তিনি বলেন, আল্লাহর কিতাবে নেই এমন শর্ত কেউ করলেও তা গ্রহণযোগ্য নয়। এই হাদিস চুক্তি, শর্ত, দাসমুক্তি এবং অধিকার বিষয়ে স্পষ্ট শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আযাদ করার অধিকার ও ওয়ালা আযাদকারীর জন্য।
  • আল্লাহর বিধানের বাইরে শর্ত বসালে তা গ্রহণযোগ্য নয়।
  • সহায়তা ও মুক্তির কাজে সঠিক অধিকার মানা দরকার।
  • চুক্তিতে অন্যায় শর্ত থাকলে তা সংশোধনযোগ্য।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন