২/১. অধ্যায়ঃ

সালাত ফরজ হওয়ার বর্ণনা

ইসলামের মৌলিক আমল: সালাত, সিয়াম ও যাকাত

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৯১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ‏"‏ ‏.‏ قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُنَّ قَالَ ‏"‏ لاَ إِلاَّ أَنْ تَطَّوَّعَ ‏"‏ ‏.‏ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم صِيَامَ شَهْرِ رَمَضَانَ قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ ‏"‏ لاَ إِلاَّ أَنْ تَطَّوَّعَ ‏"‏ ‏.‏ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّدَقَةَ ‏.‏ قَالَ فَهَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ ‏"‏ لاَ إِلاَّ أَنْ تَطَّوَّعَ ‏"‏ ‏.‏ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْلَحَ إِنْ صَدَقَ ‏"‏ ‏.‏

আবূ সুহাইল ইবনু মালিক থেকে তার পিতার হতে বর্ণিতঃ

তিনি তালহা ইবন উবাইদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন, উষ্কখুস্ক চুল বিশিষ্ট নাজদের জনৈক অধিবাসী রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তখন তার মুখ হতে গুনগুন শব্দ শোনা যাচ্ছিল, কিন্তু কথাগুলো বোঝা যাচ্ছিল না। এমতাবস্থায় সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটবর্তী হয়ে ইসলাম সম্পর্কে প্রশ্ন করল।রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ (ইসলাম হচ্ছে) দিবা-রাত্রে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা। লোকটি বললো, এছাড়া আরও (সালাত) আছে কি? তিনি বললেন, না, তবে তুমি নফল (সালাত) আদায় করতে পার।বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তার উদ্দেশে রমজান মাসের সিয়ামের কথা উল্লেখ করলেন। লোকটি বলল, আমার উপর এছাড়া আরও (সিয়াম) আছে কি? তিনি বললেনঃ না, তবে তুমি নফল (সিয়াম) পালন করতে পার।বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাকে যাকাতের কথাও বললেন। লোকটি বলল, আমাকে এছাড়াও কোন দান করতে হবে কি? তিনি বললেনঃ না, তবে নফল হিসেবে (দান) করতে পার।অতঃপর লোকটি এই বলতে বলতে চলে যেতে লাগল যে, আল্লাহর শপথ! আমি এর চেয়ে বেশিও করব না কমও করব না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন লোকটি সত্য বলে থাকলে অবশ্যই সফলকাম হয়ে গেল।

সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নাজদের এক ব্যক্তি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করেন। নবী صلى الله عليه وسلم তাঁকে দিনে-রাতে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেন। লোকটি জানতে চায়, এর বাইরে আর সালাত আছে কি না। নবী صلى الله عليه وسلم বলেন, না, তবে নফল আদায় করতে পার। এরপর রমজান মাসের সিয়াম এবং যাকাতের কথাও বলা হয়। প্রতিটি ক্ষেত্রেই বাধ্যতামূলক আমলের বাইরে নফলের সুযোগ আছে বলে জানানো হয়। লোকটি বলে, সে এর বেশি করবে না, কমও করবে না। তখন নবী صلى الله عليه وسلم বলেন, সত্য বলে থাকলে সে সফলকাম হয়েছে। ইসলামের ফরজ আমল, পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা ও যাকাত—এই হাদিসে খুব সহজভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওয়াক্ত সালাত ইসলামের মূল আমলের মধ্যে এসেছে।
  • রমজানের সিয়াম ও যাকাতের গুরুত্ব এই বর্ণনায় স্পষ্ট।
  • ফরজের বাইরে নফল আমলের সুযোগ আছে।
  • সত্যভাবে ফরজ পালন করা সফলতার কারণ হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন