১/১৪৩. অধ্যায়ঃ
অপবিত্র কাপড়ে আদায়কৃত সালাত পুনরায় আদায় করা
কাপড়ে হায়েজের রক্ত লাগলে ধোয়ার নববী শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩৮৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৮৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَتْنَا أُمُّ يُونُسَ بِنْتُ شَدَّادٍ، قَالَتْ حَدَّثَتْنِي حَمَاتِي أُمُّ جَحْدَرٍ الْعَامِرِيَّةُ، أَنَّهَا سَأَلَتْ عَائِشَةَ عَنْ دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ فَقَالَتْ كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْنَا شِعَارُنَا وَقَدْ أَلْقَيْنَا فَوْقَهُ كِسَاءً فَلَمَّا أَصْبَحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ الْكِسَاءَ فَلَبِسَهُ ثُمَّ خَرَجَ فَصَلَّى الْغَدَاةَ ثُمَّ جَلَسَ فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ لُمْعَةٌ مِنْ دَمٍ . فَقَبَضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى مَا يَلِيهَا فَبَعَثَ بِهَا إِلَىَّ مَصْرُورَةً فِي يَدِ الْغُلاَمِ فَقَالَ " اغْسِلِي هَذِهِ وَأَجِفِّيهَا ثُمَّ أَرْسِلِي بِهَا إِلَىَّ " . فَدَعَوْتُ بِقَصْعَتِي فَغَسَلْتُهَا ثُمَّ أَجْفَفْتُهَا فَأَحَرْتُهَا إِلَيْهِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِنِصْفِ النَّهَارِ وَهِيَ عَلَيْهِ .
উম্মু জাহ্দার আল-‘আমিরিয়্যাহ হতে বর্ণিতঃ
তিনি আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করলেন, হায়িযের রক্ত কাপড়ে লেগে গেলে কী করতে হবে?আয়িশা (রাঃ) বললেন, এক রাতে আমি (হায়িয অবস্থায়) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে রাত যাপন করলাম। আমাদের গায়ে নিজ নিজ কাপড় ছিল। সেটির উপর আমরা একটি চাদরও জড়িয়ে নিলাম। ভোর হলে রাসূলুল্লাহ (ﷺ) ঐ চাদরখানি পরিধান করে ফজরের সালাত আদায়ে চলে গেলেন।তিনি সালাত আদায় করার পর বসলেন। তখন এক লোক বলল, হে আল্লাহর রাসূল! এতে রক্তের দাগ দেখা যাচ্ছে! রাসূলুল্লাহ (ﷺ) দাগ ও তার আশেপাশের অংশ হাতের মুঠোয় ধরে ঐ অবস্থায়ই এক গোলামের দ্বারা চাদরটি আমার কাছে পাঠিয়ে দিলেন এবং বললেনঃ এটা ধুয়ে ভাল করে চিপে নিয়ে আবার আমার নিকট পাঠিয়ে দাও।আমি এক পাত্র পানি নিয়ে তা ধুয়ে ভাল করে পানি নিংড়ে তাঁর নিকট পাঠিয়ে দিলাম। দুপুরে রাসূলুল্লাহ (ﷺ) ঐ চাদরটি গায়ে দিয়ে (ঘরে) ফিরলেন।
[৩৮৭] আবূ দাঊদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এর সানাদে উম্মু ইউনূস এবং উম্মু জাহদার রয়েছে। উভয়ের অবস্থা জানা যায়নি। যেমন তা হাফিয ‘আত-তাক্বরীব’ গ্রন্থে উল্লেখ করেছেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৮৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা রা.-এর কাছে কাপড়ে হায়েজের রক্ত লাগলে কী করতে হবে, তা জানতে চাওয়া হয়। তিনি একটি ঘটনা বলেন। এক রাতে তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সঙ্গে ছিলেন, এরপর একটি চাদর ব্যবহৃত হয়। সকালে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সেই চাদর পরে ফজরের সালাতে যান। সালাতের পর কেউ রক্তের দাগ দেখালে তিনি দাগের অংশ ধরে চাদরটি আয়িশা রা.-এর কাছে পাঠান এবং বলেন, এটি ধুয়ে ভালো করে চিপে আবার পাঠিয়ে দাও। আয়িশা রা. পানি দিয়ে তা ধুয়ে নিংড়ে ফেরত পাঠান। দুপুরে নবী صلى الله عليه وسلم সেই চাদর গায়ে দিয়েই ফিরে আসেন। কাপড়ে হায়েজের রক্ত ধোয়ার নিয়ম নিয়ে এই হাদিস সরাসরি নির্দেশনা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কাপড়ে হায়েজের রক্ত লাগলে দাগযুক্ত অংশ ধোয়ার শিক্ষা পাওয়া যায়।
- পানি দিয়ে ধুয়ে ভালোভাবে নিংড়ে নেওয়া এই বর্ণনায় এসেছে।
- নাপাক দাগ পরিষ্কার হলে কাপড় আবার ব্যবহার করা যায়।
- পবিত্রতার বিষয়টি বাস্তব ও সহজভাবে পালন করা যায়।
