২৮/২৬. অধ্যায়ঃ

ঘোড়ার গোশত খাওয়া সম্পর্কে

ঘোড়ার গোশত ও মানসূখ বর্ণনার আলোচনা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭৯০

حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ، وَحَيْوَةُ بْنُ شُرَيْحٍ الْحِمْصِيُّ، قَالَ حَيْوَةُ حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ صَالِحِ بْنِ يَحْيَى بْنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِيكَرِبَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ خَالِدِ بْنِ الْوَلِيدِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الْخَيْلِ وَالْبِغَالِ وَالْحَمِيرِ - زَادَ حَيْوَةُ - وَكُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ قَوْلُ مَالِكٍ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ لاَ بَأْسَ بِلُحُومِ الْخَيْلِ وَلَيْسَ الْعَمَلُ عَلَيْهِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهَذَا مَنْسُوخٌ قَدْ أَكَلَ لُحُومَ الْخَيْلِ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْهُمُ ابْنُ الزُّبَيْرِ وَفَضَالَةُ بْنُ عُبَيْدٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ وَأَسْمَاءُ ابْنَةُ أَبِي بَكْرٍ وَسُوَيْدُ بْنُ غَفَلَةَ وَعَلْقَمَةُ وَكَانَتْ قُرَيْشٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَذْبَحُهَا ‏.‏

খালিদ ইবনুল ওয়ালীদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হায়ওয়ার বর্ণনায় আছে: তিনি হিংস্র জন্তুর গোশত খেতেও নিষেধ করেছেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ইমাম মালিক (রহঃ) এ মত পোষণ করেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, ঘোড়ার গোশত খাওয়া দোষের কিছু নয় এবং উপরোক্ত হাদিস মোতাবেক আমল করা হয় না। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, এ হাদিস মানসূখ। রাসূলুল্লাহ (ﷺ)-এর একদল সাহাবী ঘোড়ার গোশত খেয়েছেন। ইবনু জুবাইর, ফাদালা ইবনু উবাইদ, আনাস ইবনু মালিক, আসমা বিনতে আবু বকর, সুয়াইদ ইবনু গাফালা (রাঃ) ও আলকামা (রহঃ) তাদের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কুরাইশগণ ঘোড়া জবাই করতো।

[৩৭৯০] নাসায়ী, ইবনু মাজাহ, আহমাদ। সানাদে বাক্বিয়্যাহ ইবনু ওয়ালীদ একজন মুদাল্লিস এবং তিনি এটি আন্‌ আন্‌ শব্দে বর্ণনা করেছেন। এছাড়া সানাদের সালিহ ইবনু ইয়াহইয়া সম্পর্কে হাফিয বলেনঃ শিথিল (লাইয়িন)।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে খালিদ ইবনুল ওয়ালিদ রা.-এর মাধ্যমে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ঘোড়া, খচ্চর ও গাধার গোশত খেতে নিষেধ করেছেন। হায়ওয়ার বর্ণনায় হিংস্র জন্তুর গোশতের নিষেধও এসেছে। তবে হাদিসের শেষে ইমাম আবু দাউদ রহ. গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, ঘোড়ার গোশত খাওয়ায় দোষ নেই, এই হাদিস অনুযায়ী আমল করা হয় না এবং এটি মানসূখ। তিনি আরও উল্লেখ করেন, নবী صلى الله عليه وسلم-এর একদল সাহাবি ঘোড়ার গোশত খেয়েছেন। তাই “ঘোড়ার গোশত হাদিস” নিয়ে আলোচনা করলে শুধু প্রথম অংশ নয়, আবু দাউদ রহ.-এর ব্যাখ্যাও একসঙ্গে দেখা দরকার। এতে বিষয়টি ভারসাম্যপূর্ণভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একটি বর্ণনার শেষে মুহাদ্দিসের মন্তব্য থাকলে তা গুরুত্ব দিয়ে পড়তে হয়।
  • এই হাদিসে ঘোড়ার বিষয়ে নিষেধ এসেছে, তবে আবু দাউদ রহ. সেটিকে মানসূখ বলেছেন।
  • খাদ্য বিধান বুঝতে একই বিষয়ের সম্পর্কিত বর্ণনাগুলো একসঙ্গে দেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন