২৮/২৩. অধ্যায়ঃ
সারীদ খাওয়া
সুনানে আবু দাউদ : ৩৭৮৩
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৭৮৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ، حَدَّثَنَا الْمُبَارَكُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنْ رَجُلٍ، مَنْ أَهْلِ الْبَصْرَةِ عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كَانَ أَحَبَّ الطَّعَامِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الثَّرِيدُ مِنَ الْخُبْزِ، وَالثَّرِيدُ مِنَ الحَيْسِ قَالَ أَبُو دَاوُدَ: وَهُوَ ضَعِيفٌ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর পছন্দের খাবার ছিল তরকারির ঝোলে ভিজানো রুটি ও খুরমা এবং মাখন ও আটার সংমিশ্রণে তৈরি রুটি। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, হাদিসটি যঈফ।
দুর্বল: যঈফাহ (১৭৫৮), মিশকাত (৪২২০)।[৩৭৮৩] ইবনু সা’দ ‘তাবাক্বাতুল কুবরা’, হাকিম। হাকিম ও যাহাবী একে সহীহ বলেছেন। কিন্তু তা সঠিক নয়। কেননা সানাদে বাসরার জনৈক অজ্ঞাত লোক রয়েছে।
