১/১৩৮. অধ্যায়ঃ

শিশুদের পেশাব কাপড়ে লাগলে

মেয়ে শিশুর পেশাব ধোয়া ও ছেলে শিশুর পেশাবে পানি ছিটানো

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭৬

حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ الْوَلِيدِ، حَدَّثَنِي مُحِلُّ بْنُ خَلِيفَةَ، حَدَّثَنِي أَبُو السَّمْحِ، قَالَ كُنْتُ أَخْدُمُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَكَانَ إِذَا أَرَادَ أَنْ يَغْتَسِلَ قَالَ ‏"‏ وَلِّنِي قَفَاكَ ‏"‏ ‏.‏ فَأُوَلِّيهِ قَفَاىَ فَأَسْتُرُهُ بِهِ فَأُتِيَ بِحَسَنٍ أَوْ حُسَيْنٍ - رضى الله عنهما - فَبَالَ عَلَى صَدْرِهِ فَجِئْتُ أَغْسِلُهُ فَقَالَ ‏"‏ يُغْسَلُ مِنْ بَوْلِ الْجَارِيَةِ وَيُرَشُّ مِنْ بَوْلِ الْغُلاَمِ ‏"‏ ‏.‏ قَالَ عَبَّاسٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْوَلِيدِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَهُوَ أَبُو الزَّعْرَاءِ ‏.‏ قَالَ هَارُونُ بْنُ تَمِيمٍ عَنِ الْحَسَنِ قَالَ الأَبْوَالُ كُلُّهَا سَوَاءٌ ‏.‏

আবূস সাম্‌হ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর খিদমত করতাম। তিনি গোসল করার ইচ্ছা করলে আমাকে বলতেনঃ তুমি পিঠ ঘুরিয়ে দাঁড়াও। তখন আমি পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে তাঁকে আড়াল করে রাখতাম। একবার হাসান অথবা হুসাইন (রাঃ)-কে আনা হলে তাঁদের একজন তাঁর বুকে পেশাব করে দিলেন। আমি তা ধৌত করতে এলে তিনি বললেনঃ মেয়ে শিশুর পেশাব ধোয়া আবশ্যক হয়। আর ছেলে শিশুর পেশাবে পানি ছিটিয়ে দিলেই যথেষ্ট। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, হাসান বসরীর মতে, সব পেশাবের হুকুমই (অপবিত্র হিসেবে) সমান।

সহীহ।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭৬-এর সারসংক্ষেপ

আবূ সামহ (রহ.) বলেন, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর খিদমত করতেন। নবী (صلى الله عليه وسلم) গোসল করতে চাইলে তাঁকে পিঠ ঘুরিয়ে দাঁড়াতে বলতেন, আর তিনি আড়াল করতেন। একবার হাসান অথবা হুসাইন (রাঃ)-কে আনা হলে তাঁদের একজন নবী (صلى الله عليه وسلم)-এর বুকে পেশাব করেন। আবূ সামহ তা ধুতে গেলে নবী (صلى الله عليه وسلم) বলেন, মেয়ে শিশুর পেশাব ধোয়া হয়, আর ছেলে শিশুর পেশাবে পানি ছিটানো হয়। এই হাদিসে একদিকে নবীজির পর্দা রক্ষা, অন্যদিকে শিশুর পেশাব পরিষ্কারের নিয়ম এসেছে। শেষ অংশে হাসান বসরীর মতও উল্লেখ আছে যে সব পেশাবের হুকুম সমান।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গোসলের সময় পর্দা ও আড়াল রাখার বর্ণনা এসেছে।
  • মেয়ে শিশুর পেশাব ধোয়ার কথা বলা হয়েছে।
  • ছেলে শিশুর পেশাবে পানি ছিটানোর নির্দেশ এসেছে।
  • বর্ণনায় ভিন্ন মত উল্লেখ থাকলে তা সতর্কতার সঙ্গে পড়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন