২৭/২০. অধ্যায়ঃ

পানীয় দ্রব্যে ফুঁ দেয়া এবং তাতে নিঃশ্বাস ফেলা সম্পর্কে

খাবার-পানীয়ের পর বরকত ও রহমতের দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৭২৯

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ يَزِيدَ بْنِ خُمَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ، - مِنْ بَنِي سُلَيْمٍ - قَالَ جَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى أَبِي فَنَزَلَ عَلَيْهِ فَقَدَّمَ إِلَيْهِ طَعَامًا فَذَكَرَ حَيْسًا أَتَاهُ بِهِ ثُمَّ أَتَاهُ بِشَرَابٍ فَشَرِبَ فَنَاوَلَ مَنْ عَلَى يَمِينِهِ وَأَكَلَ تَمْرًا فَجَعَلَ يُلْقِي النَّوَى عَلَى ظَهْرِ أُصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى فَلَمَّا قَامَ قَامَ أَبِي فَأَخَذَ بِلِجَامِ دَابَّتِهِ فَقَالَ ادْعُ اللَّهَ لِي ‏.‏ فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ ‏"‏ ‏.‏

সুলাইম গোত্রের ‘আবদুল্লাহ ইবনু বুসর (রাঃ) হতে বর্ণিতঃ

একদা রাসূলুল্লাহ (ﷺ) আমার পিতার ঘরে এলে তিনি তাঁর সামনে খাদ্য পরিবেশন করলেন। তিনি ‘হাইস’ নামক খাবারের উল্লেখ করলে তা তাঁর নিকট নিয়ে আসা হলো। অতঃপর তিনি শরবত আনলেন এবং নবী (ﷺ) তা পান করলেন। তারপর ডান দিক হতে পরিবেশন করা হলো। তিনি খেজুর খেলেন এবং বীচিগুলো তর্জনী ও মধ্যমা আঙুলের পিঠের উপর রাখলেন। যখন তিনি বিদায় নিতে উঠলেন, আমার পিতাও দাঁড়ালেন। তিনি তাঁর জন্তুযানের লাগাম ধরে বললেন, আল্লাহর নিকট আমার জন্য দোয়া করুন। তিনি দোয়া করলেন : “হে আল্লাহ! তাদেরকে দেয়া রিজিকে বরকত দিন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি অনুগ্রহ করুন।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৭২৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ ইবনু বুসর রাঃ তাঁর পিতার ঘরের একটি ঘটনা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সেখানে এলে তাঁর সামনে খাবার পরিবেশন করা হয়। ‘হাইস’ নামের খাবার আনা হয়, তারপর শরবত আনা হয়। নবী صلى الله عليه وسلم শরবত পান করে ডান দিকের ব্যক্তিকে দেন। তিনি খেজুরও খান এবং বীচিগুলো তর্জনী ও মধ্যমা আঙুলের পিঠের উপর রাখেন। বিদায়ের সময় ঘরের মালিক নবী صلى الله عليه وسلم-এর কাছে দোয়া চান। তখন তিনি দোয়া করেন: হে আল্লাহ! আপনি তাদেরকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন, তাদেরকে ক্ষমা করুন এবং তাদের প্রতি রহম করুন। এই হাদিসে অতিথি আপ্যায়ন, ডান দিক থেকে পরিবেশন এবং বরকতের দোয়া—সব একসঙ্গে শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অতিথিকে খাবার-পানীয় দিয়ে সম্মান করা সুন্দর আদব।
  • পানীয় দেওয়ার সময় ডান দিকের আদব মানা হয়েছে।
  • কারও ঘরে খেলে তার জন্য বরকত, ক্ষমা ও রহমতের দোয়া করা ভালো।
  • নবী صلى الله عليه وسلم সাধারণ খাবারের মজলিসেও দোয়া ও আদব শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন