২৭/৮. অধ্যায়ঃ
দুই বস্তুর সংমিশ্রণ
সুনানে আবু দাউদ : ৩৭০৫
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৭০৫
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَحَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، - عَنْ رَجُلٍ، - قَالَ حَفْصٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ نَهَى عَنِ الْبَلَحِ وَالتَّمْرِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ .
ইবনু আবূ লাইলাহ (রহঃ) হতে জনৈক ব্যক্তি সূত্র হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর একদল সাহাবী নবী (ﷺ)-এর সূত্রে বর্ণনা করেছেন যে, তিনি কাঁচা ও পাকা খেজুর একত্রে মিশিয়ে এবং কিশমিশ ও খেজুর একত্রে মিশিয়ে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।
