২৭/৭. অধ্যায়ঃ
মদের পেয়ালা সম্পর্কে
আবদুল কায়েস প্রতিনিধিদলের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩৬৯২
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬৯২
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ، يَقُولُ - وَقَالَ مُسَدَّدٌ عَنِ ابْنِ عَبَّاسٍ، وَهَذَا، حَدِيثُ سُلَيْمَانَ قَالَ - قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّا هَذَا الْحَىَّ مِنْ رَبِيعَةَ قَدْ حَالَ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارُ مُضَرَ وَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلاَّ فِي شَهْرٍ حَرَامٍ فَمُرْنَا بِشَىْءٍ نَأْخُذُ بِهِ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا . قَالَ " آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانُ بِاللَّهِ وَشَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " . وَعَقَدَ بِيَدِهِ وَاحِدَةً . وَقَالَ مُسَدَّدٌ الإِيمَانُ بِاللَّهِ ثُمَّ فَسَّرَهَا لَهُمْ شَهَادَةَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ " وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامُ الصَّلاَةِ وَإِيتَاءُ الزَّكَاةِ وَأَنْ تُؤَدُّوا الْخُمُسَ مِمَّا غَنِمْتُمْ وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُزَفَّتِ وَالْمُقَيَّرِ " . وَقَالَ ابْنُ عُبَيْدٍ النَّقِيرِ مَكَانَ الْمُقَيَّرِ . وَقَالَ مُسَدَّدٌ وَالنَّقِيرِ وَالْمُقَيَّرِ وَلَمْ يَذْكُرِ الْمُزَفَّتِ . قَالَ أَبُو دَاوُدَ أَبُو جَمْرَةَ نَصْرُ بْنُ عِمْرَانَ الضُّبَعِيُّ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ (ﷺ)–এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমরা রাবিয়া গোত্রের একটি শাখাগোত্র। আমাদের ও আপনার মাঝখানে কাফির মুদার গোত্রের এ জনপদ বাধা হয়ে আছে। এজন্য হারাম মাসে (মুহাররম, রজব, জিলকদ ও জিলহজ্জ) ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার নিকট আসতে পারি না। কাজেই আমাদেরকে এমন কিছু আদেশ দিন যা আমরা নিজেরা গ্রহণ করবো এবং আমাদের অন্যান্য লোকদেরও সে দিকে আহ্বান করবো।তিনি বললেন: আমি তোমাদেরকে চারটি বিষয় গ্রহণের আদেশ দিচ্ছি এবং চারটি বিষয়ে নিষেধ করছি। আল্লাহর প্রতি ঈমান আনা– এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি নিজের হাত দিয়ে ইশারা করলেন।মুসাদ্দাদের বর্ণনায় রয়েছে: ‘আল্লাহর প্রতি ঈমান’ বলে তিনি তাদেরকে এর ব্যাখ্যা করে বললেন: এ সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই; নিশ্চয়ই মুহাম্মাদ (ﷺ) আল্লাহর রাসূল,(১) সালাত কায়েম করা,(২) যাকাত দেয়া এবং(৩) গনীমাতের এক-পঞ্চমাংশ জমা দেয়া।আমি তোমাদেরকে নিষেধ করছি লাউয়ের খোল দ্বারা তৈরি পাত্র, মাটির সবুজ পাত্র, তৈলাক্ত পাত্র এবং কালো রং-এর পাত্র ব্যবহার করতে। ইবনু উবাইদের বর্ণনায় মুকাইয়ার শব্দের স্থলে নাকীর শব্দ রয়েছে। মুসাদ্দাদ নাকীর ও মুকাইয়ার শব্দ বর্ণনা করেছেন কিন্তু মুযাফ্ফাত শব্দের উল্লেখ করেননি।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৬৯২-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে এসে জানালেন যে তারা সব সময় আসতে পারেন না; হারাম মাস ছাড়া তাদের পথ বন্ধ থাকে। তাই তারা এমন নির্দেশ চাইলেন, যা নিজেরা মানবেন এবং পেছনে থাকা লোকদেরও জানাবেন। নবী صلى الله عليه وسلم তাদের চারটি বিষয়ে আদেশ দিলেন—আল্লাহর প্রতি ঈমান, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ صلى الله عليه وسلم আল্লাহর রাসূল—এই সাক্ষ্য, সালাত কায়েম, যাকাত প্রদান এবং গনীমতের এক-পঞ্চমাংশ জমা দেওয়া। পাশাপাশি তিনি চার ধরনের পাত্র ব্যবহার থেকে নিষেধ করলেন। হাদিসটি ঈমান, ইবাদত, সম্পদের দায়িত্ব এবং পানীয়ের সতর্কতা—সবকিছু একসঙ্গে শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈমানের মূল হলো আল্লাহর একত্ব ও রাসূল صلى الله عليه وسلم-এর রিসালাতের সাক্ষ্য।
- সালাত ও যাকাত মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
- শেখা বিষয় নিজের সমাজের মানুষকে জানানোও একটি দায়িত্ব।
