২৬/২. অধ্যায়ঃ

আহলে কিতাবের হাদিস বর্ণনা করা

আহলে কিতাবের কথায় মুসলিমের সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৬৪৪

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي ابْنُ أَبِي نَمْلَةَ الأَنْصَارِيُّ، عَنْ أَبِيهِ، أَنَّهُ بَيْنَمَا هُوَ جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدَهُ رَجُلٌ مِنَ الْيَهُودِ مُرَّ بِجَنَازَةٍ فَقَالَ يَا مُحَمَّدُ هَلْ تَتَكَلَّمُ هَذِهِ الْجَنَازَةُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ اللَّهُ أَعْلَمُ ‏"‏ ‏.‏ فَقَالَ الْيَهُودِيُّ إِنَّهَا تَتَكَلَّمُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَا حَدَّثَكُمْ أَهْلُ الْكِتَابِ فَلاَ تُصَدِّقُوهُمْ وَلاَ تُكَذِّبُوهُمْ وَقُولُوا آمَنَّا بِاللَّهِ وَرُسُلِهِ فَإِنْ كَانَ بَاطِلاً لَمْ تُصَدِّقُوهُ وَإِنْ كَانَ حَقًّا لَمْ تُكَذِّبُوهُ ‏"‏ ‏.‏

ইবনু আবূ নামলাহ আল-আনসারী (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ

একদা আবু নামলা (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট বসা ছিলেন। এ সময় এক ইহুদি ও তাঁর নিকট বসা ছিল। তাঁর সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলো। ইহুদি বললো, হে মুহাম্মদ! এই জানাজা (লাশ) কি কথা বলতে পারে? নবী (ﷺ) বললেন: আল্লাহই অধিক জ্ঞাত। ইহুদি বললো, সে (কবরে) কথা বলবে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: কিতাবধারীরা তোমাদের যেসব কথাবার্তা বলে তা তোমরা বিশ্বাসও করো না এবং মিথ্যাও ভেবো না। তোমরা বলো, আমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান এনেছি। তাদের কথা যদি বাতিল হয় তাহলে তা বিশ্বাস করলে না আর যদি সত্য হয়ে থাকে তাহলে তোমরা মিথ্যাও মনে করলে না।

দুর্বলঃ যঈফাহ (১৯৯১)।[৩৬৪৪] আহমাদ । এর সানাদে ইবনু আবূ নামলাহ মাক্ববূল ।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৬৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ আদব শেখানো হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সামনে একটি জানাজা নিয়ে যাওয়া হলে এক ইহুদি প্রশ্ন করল, এই লাশ কি কথা বলতে পারে? নবী صلى الله عليه وسلم বললেন, আল্লাহই বেশি জানেন। এরপর ইহুদি বলল, সে কথা বলবে। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবীদের নির্দেশ দিলেন—কিতাবধারীরা কোনো খবর দিলে তা সরাসরি বিশ্বাসও করো না, আবার মিথ্যাও বলো না। বরং বলো, আমরা আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান এনেছি। এতে ভুল কথায় বিশ্বাস করার ঝুঁকি থাকে না, আবার সত্য হলে তা অস্বীকারও করা হয় না। এই হাদিস আমাদের শেখায়, অজানা ধর্মীয় খবরের বিষয়ে সতর্ক থাকা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • যে বিষয়ে নিশ্চিত জ্ঞান নেই, সেখানে “আল্লাহই বেশি জানেন” বলা নিরাপদ।
  • আহলে কিতাবের খবর অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়।
  • যে খবর সত্যও হতে পারে, তা তাড়াহুড়া করে মিথ্যা বলা উচিত নয়।
  • মুসলিমের মূল অবস্থান হলো আল্লাহ ও তাঁর রাসূলদের প্রতি ঈমান।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন