২৪/৩১. অধ্যায়ঃ
হস্তগত করার আগে খাদ্যশস্য বিক্রয়
নিজের স্থানে নেওয়ার আগে পণ্য বিক্রি নয়
সুনানে আবূ দাউদ : ৩৪৯৯
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪৯৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ الطَّائِيُّ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ ابْتَعْتُ زَيْتًا فِي السُّوقِ فَلَمَّا اسْتَوْجَبْتُهُ لِنَفْسِي لَقِيَنِي رَجُلٌ فَأَعْطَانِي بِهِ رِبْحًا حَسَنًا فَأَرَدْتُ أَنْ أَضْرِبَ عَلَى يَدِهِ فَأَخَذَ رَجُلٌ مِنْ خَلْفِي بِذِرَاعِي فَالْتَفَتُّ فَإِذَا زَيْدُ بْنُ ثَابِتٍ فَقَالَ لاَ تَبِعْهُ حَيْثُ ابْتَعْتَهُ حَتَّى تَحُوزَهُ إِلَى رَحْلِكَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ تُبَاعَ السِّلَعُ حَيْثُ تُبْتَاعُ حَتَّى يَحُوزَهَا التُّجَّارُ إِلَى رِحَالِهِمْ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বাজারে গিয়ে যায়তুন (জলপাই) কিনলাম। তা আমার হস্তগত হলে এক ব্যক্তি এসে আমাকে এর একটা ভালো মুনাফা দিতে চাইল। আমি তাকে যায়তুন প্রদানের ইচ্ছা করলে পেছন থেকে এক ব্যক্তি আমার বাহু ধরলেন। তাকিয়ে দেখি যায়িদ ইবন সাবিত (রাঃ)। তিনি বললেন, যেখান থেকে কিনেছেন সেখানে বিক্রি করবেন না, আপনার স্থানে নিয়ে গিয়ে বিক্রি করুন। কারণ রাসূলুল্লাহ (ﷺ) ব্যবসায়ীদেরকে পণ্যদ্রব্য ক্রয়ের পর নিজের জায়গায় স্থানান্তরিত করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন।
হাসানঃ পূ্র্বেরটি দ্বারা।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৯৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমার (রাঃ) বাজারে যায়তুন কিনে হস্তগত করার পর ভালো মুনাফায় বিক্রি করতে চেয়েছিলেন। তখন যায়িদ ইবন সাবিত (রাঃ) তাঁকে থামিয়ে বলেন, যেখানে কিনেছেন সেখানে বিক্রি করবেন না; নিজের স্থানে নিয়ে গিয়ে বিক্রি করুন। কারণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ব্যবসায়ীদেরকে পণ্য ক্রয়ের পর নিজেদের স্থানে স্থানান্তর করার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। এখানে যায়তুনের ঘটনা দিয়ে পণ্য স্থানান্তর, ব্যবসায় দখল এবং দ্রুত পুনর্বিক্রির নিষেধ বোঝানো হয়েছে। মুনাফা ভালো হলেও নিয়ম মানা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পণ্য নিজের স্থানে নেওয়ার আগে বিক্রি করা থেকে নিষেধ এসেছে।
- ভালো মুনাফা পেলেও শরিয়তের নিয়ম মানতে হবে।
- সাহাবিরা বাজারের লেনদেনে একে অন্যকে সতর্ক করতেন।
- ব্যবসায় পণ্যের বাস্তব দখল গুরুত্বপূর্ণ।
