২৪/১৩. অধ্যায়ঃ

অসৎ উদ্দেশ্যে খাদ্যদ্রব্য মজুত রাখা নিষেধ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মজুতদারি সম্পর্কে সতর্কতা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৪৪৭

حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ مَعْمَرِ بْنِ أَبِي مَعْمَرٍ، أَحَدِ بَنِي عَدِيِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَحْتَكِرُ إِلاَّ خَاطِئٌ ‏"‏ ‏.‏ فَقُلْتُ لِسَعِيدٍ فَإِنَّكَ تَحْتَكِرُ قَالَ وَمَعْمَرٌ كَانَ يَحْتَكِرُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ وَسَأَلْتُ أَحْمَدَ مَا الْحُكْرَةُ قَالَ مَا فِيهِ عَيْشُ النَّاسِ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ قَالَ الأَوْزَاعِيُّ الْمُحْتَكِرُ مَنْ يَعْتَرِضُ السُّوقَ ‏.‏

‘আদী ইবনু কা’বের(রাঃ) এক পুত্র মা‘মার ইবনু আবু মা‘মার (রাঃ) সুত্র হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ জঘন্য অপরাধী ছাড়া কেউই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি (মূল্য বৃদ্ধির আশায়) গুদামজাত করে না। আমি (মুহাম্মদ ইবন আমর) সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রহঃ)-কে বলি, আপনি তো গুদামজাত করেন। মা‘মারও গুদামজাত করতেন। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আমি আহমাদ ইবন হাম্বল (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম, (কোন বস্তু) গুদামজাত করা নিষেধ? তিনি বললেন, মানুষের নিত্য প্রয়োজনীয় বস্তু। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, আউযাঈ (রহঃ) বললেন, গুদামজাতকারী হচ্ছে ঐ ব্যক্তি যে বাজারজাত করার পথে প্রতিবন্ধক হয়।

সহীহঃ ইবনূ মাজাহ (২১৫৪)।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৪৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জঘন্য অপরাধী ছাড়া কেউ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য বৃদ্ধির আশায় গুদামজাত করে না। এখানে মজুতদারি বলতে এমনভাবে পণ্য আটকে রাখা বোঝানো হয়েছে, যা মানুষের প্রয়োজনীয় জিনিস বাজারে পৌঁছাতে বাধা দেয়। ইমাম আবূ দাউদ (রহঃ) আহমাদ ইবন হাম্বল (রহঃ)-এর বক্তব্য উল্লেখ করেছেন যে, নিষিদ্ধ গুদামজাতের বিষয় হলো মানুষের জীবিকার সঙ্গে সম্পর্কিত বস্তু। আউযাঈ (রহঃ)-এর বক্তব্যেও এসেছে, মজুতকারী হলো সে, যে বাজারজাত করার পথে বাধা হয়। তাই এই হাদিস বাজারে কৃত্রিম সংকট, মানুষের কষ্ট এবং অন্যায় লাভের পথ থেকে সতর্ক করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস আটকে রাখা গুরুতর সতর্কতার বিষয়।
  • বাজারে পণ্যের স্বাভাবিক প্রবাহে বাধা দেওয়া উচিত নয়।
  • লাভের আশায় মানুষের কষ্ট বাড়ানো ইসলামের শিক্ষার সঙ্গে যায় না।
  • গুদামজাতের ক্ষেত্রে মানুষের প্রয়োজনীয়তা বিবেচনা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন