২৩/২৩. অধ্যায়ঃ

খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে ফল ক্রয়-বিক্রয় সম্পর্কে

ফল পাকার আগে বিক্রি কেন ঝগড়ার কারণ

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩৭২

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنِي يُونُسُ، قَالَ سَأَلْتُ أَبَا الزِّنَادِ عَنْ بَيْعِ الثَّمَرِ، قَبْلَ أَنْ يَبْدُوَ، صَلاَحُهُ وَمَا ذُكِرَ فِي ذَلِكَ فَقَالَ كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ كَانَ النَّاسُ يَتَبَايَعُونَ الثِّمَارَ قَبْلَ أَنْ يَبْدُوَ صَلاَحُهَا فَإِذَا جَدَّ النَّاسُ وَحَضَرَ تَقَاضِيهِمْ قَالَ الْمُبْتَاعُ قَدْ أَصَابَ الثَّمَرَ الدُّمَانُ وَأَصَابَهُ قُشَامٌ وَأَصَابَهُ مُرَاضٌ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا فَلَمَّا كَثُرَتْ خُصُومَتُهُمْ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا ‏ "‏ فَإِمَّا لاَ فَلاَ تَتَبَايَعُوا الثَّمَرَةَ حَتَّى يَبْدُوَ صَلاَحُهَا ‏"‏ ‏.‏ لِكَثْرَةِ خُصُومَتِهِمْ وَاخْتِلاَفِهِمْ ‏.‏

ইউনুস (রহঃ) সূত্র হতে বর্ণিতঃ

আমি আবু যিনাদকে উপযোগী হওয়ার পূর্বে ফল ক্রয়-বিক্রয় সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, উরওয়া ইবনু যুবাইর (রহঃ) সাহল ইবনু আবি হাছমা (রাঃ) হতে যায়িদ ইবনু সাবিত (রাঃ) সূত্রে বর্ণনা করেন যে, যায়িদ বলেছেন, লোকেরা ফল (খাওয়া ও ব্যবহার করার) উপযোগী হওয়ার পূর্বে ক্রয়-বিক্রয় করত। তাদের ফল কাটার সময় ক্রেতা এসে বলত, ফলে দুমান লেগেছে, পোকা ধরেছে, রোগ হয়েছে। সে এসব অজুহাত দাঁড় করিয়ে মূল্য কম দেয়ার চেষ্টা করত অথবা মোটেই দিতে চাইত না। একদা নবী (ﷺ) এর সামনে তাদের অত্যধিক ঝগড়া হলে, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে পরামর্শ দিলেন যে, ফল পরিপক্ক না হওয়া পর্যন্ত ক্রয়-বিক্রয় করো না। এ নির্দেশ ছিল তাদের অধিক ঝগড়া ও মতবিরোধ এড়ানোর জন্য।

সহীহ : আহাদীসুল বুয়ূ।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৩৭২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফল উপযোগী হওয়ার আগে বিক্রির বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে। মানুষ ফল পাকার আগে ক্রয়-বিক্রয় করত। পরে ফল কাটার সময় ক্রেতা এসে বলত, ফলে দুমান লেগেছে, পোকা ধরেছে বা রোগ হয়েছে। এসব অজুহাত দেখিয়ে সে মূল্য কম দিতে চাইত বা একেবারেই দিতে চাইত না। এভাবে ঝগড়া ও মতবিরোধ বেড়ে গেলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) পরামর্শ দিলেন, ফল পরিপক্ক না হওয়া পর্যন্ত ক্রয়-বিক্রয় করো না। এই হাদিসে ফল বিক্রির বিধানের পেছনের একটি স্পষ্ট কারণ দেখা যায়—লেনদেনে ঝগড়া, অস্পষ্টতা ও ক্ষতি কমানো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফল পাকার আগে বিক্রি করলে পরে বিরোধ তৈরি হতে পারে।
  • দুমান, পোকা বা রোগের অজুহাতে মূল্য নিয়ে ঝগড়া হতো।
  • ফল উপযোগী হওয়ার পর বিক্রি করলে লেনদেন পরিষ্কার হয়।
  • ব্যবসায় এমন পথ নেওয়া উচিত, যা ঝগড়া কমায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন