২২/২৭. অধ্যায়ঃ
মালিকানাবিহীন জিনিসের মানত করা
নাফরমানির মানত ও মালিকানার শর্ত
সুনানে আবূ দাউদ : ৩৩১৩
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩১৩
حَدَّثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ، قَالَ حَدَّثَنِي ثَابِتُ بْنُ الضَّحَّاكِ، قَالَ : نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَنْحَرَ إِبِلاً بِبُوَانَةَ، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ : إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ إِبِلاً بِبُوَانَةَ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : " هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ " . قَالُوا : لاَ . قَالَ : " هَلْ كَانَ فِيهَا عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ " . قَالُوا : لاَ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : " أَوْفِ بِنَذْرِكَ، فَإِنَّهُ لاَ وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ وَلاَ فِيمَا لاَ يَمْلِكُ ابْنُ آدَمَ " .
সাবিত ইবনুদ দাহহাক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর যুগে এক ব্যক্তি মানত করে যে, সে 'বুওয়ানা' নামক স্থানে একটি উট যবেহ করবে। সে নবী (ﷺ)-এর কাছে এসে বলল, আমি 'বুওয়ানা' নামক স্থানে একটি উট কুরবানি করার মানত করেছি। নবী (ﷺ) বললেন: সেখানে কি জাহিলি যুগের কোন মূর্তি রয়েছে? লোকেরা বলল, না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন: সেখানে কি তাদের কোন মেলা বসত? লোকেরা বলল, না। নবী (ﷺ) বললেন: তোমার মানত পূর্ণ করতে পারো। কেননা আল্লাহর নাফরমানি মূলক কাজের জন্য কৃত মানত পূর্ণ করা জায়েয নয় এবং আদম সন্তান যে জিনিসের মালিক নয় তারও কোন মানত নেই।
সহীহঃ মিশকাত (৩৪৩৭)।
সুনানে আবূ দাউদ হাদিস ৩৩১৩-এর সারসংক্ষেপ
এক ব্যক্তি মানত করেছিলেন, তিনি বুওয়ানা নামক স্থানে একটি উট যবেহ করবেন। নবী صلى الله عليه وسلم তাকে জিজ্ঞেস করলেন, সেখানে জাহিলি যুগের কোনো পূজিত মূর্তি ছিল কি না। লোকেরা বলল, না। এরপর তিনি জিজ্ঞেস করলেন, সেখানে তাদের কোনো মেলা বসত কি না। লোকেরা বলল, না। তখন নবী صلى الله عليه وسلم বললেন, তোমার মানত পূর্ণ করো। তারপর তিনি একটি মূলনীতি বললেন: আল্লাহর নাফরমানি যুক্ত মানত পূরণ করা যায় না এবং মানুষ যে জিনিসের মালিক নয়, তার মানতও নেই। এই হাদিস “নাফরমানির মানত”, “বুওয়ানা হাদিস”, “যবেহের মানত” এবং “মানত পূরণের শর্ত” বিষয়ে খুব গুরুত্বপূর্ণ। এখানে বৈধতা যাচাই, স্থান যাচাই এবং মালিকানার বিষয় একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানত পূরণের আগে তা নাফরমানির সঙ্গে যুক্ত কি না দেখা জরুরি।
- জাহিলি মূর্তি বা মেলার সম্পর্ক থাকলে সতর্কতা প্রয়োজন।
- নিজের মালিকানায় নেই এমন জিনিসের মানত গ্রহণযোগ্য নয়।
- বৈধ হলে মানত পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
