২২/২৭. অধ্যায়ঃ

মালিকানাবিহীন জিনিসের মানত করা

মূর্তি-সম্পর্ক না থাকলে মানত পূরণের শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩৩১২

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ عُبَيْدٍ أَبُو قُدَامَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الأَخْنَسِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، ‏:‏ أَنَّ امْرَأَةً، أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ ‏:‏ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ أَنْ أَضْرِبَ عَلَى رَأْسِكَ بِالدُّفِّ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ أَوْفِي بِنَذْرِكِ ‏"‏ ‏.‏ قَالَتْ ‏:‏ إِنِّي نَذَرْتُ أَنْ أَذْبَحَ بِمَكَانِ كَذَا وَكَذَا، مَكَانٌ كَانَ يَذْبَحُ فِيهِ أَهْلُ الْجَاهِلِيَّةِ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ لِصَنَمٍ ‏"‏ ‏.‏ قَالَتْ ‏:‏ لاَ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ لِوَثَنٍ ‏"‏ ‏.‏ قَالَتْ ‏:‏ لاَ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ أَوْفِي بِنَذْرِكِ ‏"‏ ‏.‏

‘আমর ইবনু শু’আইব (রহঃ) হতে তার পিতার সূত্র হতে বর্ণিতঃ

তিনি তাঁর দাদার সূত্রে বর্ণনা করেন, এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল! আমি মানত করেছি যে, আমি আপনার মাথার উপর দফ বাজাব। তিনি বললেন: তোমার মানত পূর্ণ করো। মহিলাটি আবার বললেন: আমি অমুক অমুক স্থানে যবেহ করার মানত করেছি। বর্ণনাকারী বলেন, ঐসব স্থানে জাহিলিয়াত যুগে কুরবানি করা হতো। নবী (ﷺ) জিজ্ঞেস করেন, তোমার এ কুরবানি কি কোন মূর্তির জন্য? সে বলল, না। তিনি বললেন: তাহলে তোমার মানত পূর্ণ করো।

হাসান সহীহঃ ইরওয়া (৪৫৭৮)।

সুনানে আবূ দাউদ হাদিস ৩৩১২-এর সারসংক্ষেপ

এক মহিলা নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি মানত করেছেন যে, নবী صلى الله عليه وسلم-এর মাথার উপর দফ বাজাবেন। নবী صلى الله عليه وسلم তাকে মানত পূরণ করতে বলেন। এরপর তিনি জানান, তিনি একটি নির্দিষ্ট স্থানে যবেহ করার মানত করেছেন; যেখানে জাহিলিয়াত যুগে কুরবানি করা হতো। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করলেন, তা কি কোনো মূর্তি বা প্রতিমার জন্য? মহিলা বললেন, না। তখন তিনি বললেন, মানত পূরণ করো। এই হাদিসে মানত পূরণের আগে উদ্দেশ্য ও স্থানের সঙ্গে শিরক বা মূর্তি-সম্পর্ক আছে কি না তা যাচাই করার শিক্ষা আছে। “বৈধ মানত”, “মূর্তির স্থানে যবেহ”, “মানত পূরণের শর্ত” বিষয়ে এটি সরাসরি প্রাসঙ্গিক।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানত পূরণের আগে তা মূর্তি বা প্রতিমার সঙ্গে যুক্ত কি না যাচাই করা হয়েছে।
  • শিরক-সম্পর্ক না থাকলে নির্দিষ্ট মানত পূরণের নির্দেশ এসেছে।
  • নবী صلى الله عليه وسلم প্রশ্ন করে বিষয়টি পরিষ্কার করেছেন।
  • মানত শুধু আবেগ নয়; উদ্দেশ্য ও পদ্ধতি সঠিক হওয়া জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন