২২/২৩. অধ্যায়ঃ
যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে সালাত আদায়ের মানত করেছে
সুনানে আবু দাউদ : ৩৩০৪
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩৩০৪
حَدَّثَنَا شُعَيْبُ بْنُ أَيُّوبَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِيهِ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ، أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم : إِنَّ أُخْتِي نَذَرَتْ أَنْ تَمْشِيَ إِلَى الْبَيْتِ . فَقَالَ : " إِنَّ اللَّهَ لاَ يَصْنَعُ بِمَشْىِ أُخْتِكَ إِلَى الْبَيْتِ شَيْئًا " .
উক্ববাহ ইবনু ‘আমির আল-জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ)-কে বললেন, আমার বোন পদব্রজে বাইতুল্লাহ যাওয়ার মানত করেছে। তিনি বললেনঃ নিশ্চয়ই আল্লাহ তোমার বোনের পায়ে হেঁটে বাইতুল্লাহ যাওয়াতে বাধ্যবাধকতা রাখেননি।
