২২/১৮. অধ্যায়ঃ
কাফফারা হিসেবে মুমিন দাসী আযাদ করা
সুনানে আবু দাউদ : ৩২৮০
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২৮০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُحَمَّدِ بْنِ خَلاَّدٍ أَبُو عُمَرَ، قَالَ : كَانَ عِنْدَنَا مَكُّوكٌ يُقَالُ لَهُ مَكُّوكُ خَالِدٍ وَكَانَ كَيْلَجَتَيْنِ بِكَيْلَجَةِ هَارُونَ، قَالَ مُحَمَّدٌ : صَاعُ خَالِدٍ صَاعُ هِشَامٍ يَعْنِي ابْنَ عَبْدِ الْمَلِكِ .
মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ ইবনু খাল্লাদ আবূ ‘আমর (রহঃ) হতে বর্ণিতঃ
“মাক্কুক খালিদ” নামে আমাদের একটি মাক্কুক ছিল। তা ছিল হারুনের আমলের পরিমাপকের দ্বিগুণ। মুহাম্মাদ (রহঃ) বলেন, খালিদের সাআ ছিল হিশাম ইবনু আবদুল মালিকের সাআ।
