২১/৭৯. অধ্যায়ঃ
মৃত ব্যক্তির প্রশংসা করা
সুনানে আবু দাউদ : ৩২৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২৩২
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ يَزِيدَ أَبِي مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ جَابِرٍ، قَالَ دُفِنَ مَعَ أَبِي رَجُلٌ فَكَانَ فِي نَفْسِي مِنْ ذَلِكَ حَاجَةٌ فَأَخْرَجْتُهُ بَعْدَ سِتَّةِ أَشْهُرٍ فَمَا أَنْكَرْتُ مِنْهُ شَيْئًا إِلاَّ شُعَيْرَاتٍ كُنَّ فِي لِحْيَتِهِ مِمَّا يَلِي الأَرْضَ .
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
আমার পিতার সাথে (একই কবরে) অন্য এক লোককে দাফন করা হয়েছিল। তাই আমি তার লাশ অন্যত্র সরিয়ে নেওয়ার ইচ্ছা করলাম। অতঃপর ছয় মাস পর আমি পিতার লাশ তুললাম (এবং অন্যত্র দাফন করলাম)। তার শরীরের কোনো অংশই পরিবর্তন হয়নি। শুধু দাড়ির কিছু চুল, যা মাটির সংস্পর্শে ছিল, তাতে কিছুটা পরিবর্তন হয়েছিল।
