২১/৭২. অধ্যায়ঃ

দাফন শেষে ফেরার সময় কবরের পাশে দাঁড়িয়ে মৃতের জন্য ক্ষমা প্রার্থনা

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩২২০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ هَانِئٍ، عَنِ الْقَاسِمِ، قَالَ دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ يَا أُمَّهْ اكْشِفِي لِي عَنْ قَبْرِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَصَاحِبَيْهِ رضى الله عنهما فَكَشَفَتْ لِي عَنْ ثَلاَثَةِ قُبُورٍ لاَ مُشْرِفَةٍ وَلاَ لاَطِئَةٍ مَبْطُوحَةٍ بِبَطْحَاءِ الْعَرْصَةِ الْحَمْرَاءِ قَالَ أَبُو عَلِيٍّ يُقَالُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مُقَدَّمٌ وَأَبُو بَكْرٍ عِنْدَ رَأْسِهِ وَعُمَرُ عِنْدَ رِجْلَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

আল-ক্বাসিম (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আয়িশা (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে বললাম, মা! রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর দুই সাথীর কবর খুলে আমাকে একটু দেখান। তিনি তিনটি কবরই আমাকে (পর্দা) খুলে দেখালেন। আমি দেখি যে, তা খুব উঁচুও নয়, আবার একেবারে সমতলও নয়। কবর তিনটির উপর 'আল-আরসা' নামক স্থানের লাল কাঁকর বিছানো ছিল। আবু আলী (রহঃ) বলেন, কথিত আছে, সম্মুখভাগে রাসূলুল্লাহ (ﷺ) এর কবর, তাঁর মাথার দিকে আবু বকর (রাঃ) এর কবর এবং তাঁর পায়ের দিকে উমর (রাঃ) এর কবর। উমর (রাঃ) এর মাথা রাসূলুল্লাহ (ﷺ) এর পায়ের কাছে অবস্থিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন