২১/৫৮. অধ্যায়ঃ
জানাজার সালাতে তাকবীর সংখ্যা
সুনানে আবু দাউদ : ৩১৯৬
সুনানে আবু দাউদহাদিস নম্বর ৩১৯৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ أَخْبَرَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مَرَّ بِقَبْرٍ رَطْبٍ فَصَفُّوا عَلَيْهِ وَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا . فَقُلْتُ لِلشَّعْبِيِّ مَنْ حَدَّثَكَ قَالَ الثِّقَةُ مَنْ شَهِدَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ .
আশ-শা‘বী (রহঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একটি নতুন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবীগণ কাতারবন্দী হয়ে দাঁড়ালে তিনি (ﷺ) চার তাকবীরে জানাজার সালাত আদায় করলেন। আমি (আবু ইসহাক) আশ-শা‘বীকে জিজ্ঞেস করলাম, এ হাদীস আপনাকে কে বর্ণনা করেছেন? তিনি বললেন, একজন নির্ভরযোগ্য ব্যক্তি যার সাথে আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) সাক্ষাত করেছেন।
সহীহ : আহকাম (৮৭)।
