২১/৩২. অধ্যায়ঃ
গোসলের সময় মৃত ব্যক্তির লজ্জাস্থান ঢেকে রাখা
নবী صلى الله عليه وسلم-কে গোসল দেওয়ার আদব
সুনানে আবূ দাউদ : ৩১৪১
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩১৪১
حَدَّثَنَا النُّفَيْلِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادٍ، عَنْ أَبِيهِ، عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ قَالَ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ لَمَّا أَرَادُوا غَسْلَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالُوا وَاللَّهِ مَا نَدْرِي أَنُجَرِّدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ ثِيَابِهِ كَمَا نُجَرِّدُ مَوْتَانَا أَمْ نُغَسِّلُهُ وَعَلَيْهِ ثِيَابُهُ فَلَمَّا اخْتَلَفُوا أَلْقَى اللَّهُ عَلَيْهِمُ النَّوْمَ حَتَّى مَا مِنْهُمْ رَجُلٌ إِلاَّ وَذَقْنُهُ فِي صَدْرِهِ ثُمَّ كَلَّمَهُمْ مُكَلِّمٌ مِنْ نَاحِيَةِ الْبَيْتِ لاَ يَدْرُونَ مَنْ هُوَ أَنِ اغْسِلُوا النَّبِيَّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ ثِيَابُهُ فَقَامُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَغَسَلُوهُ وَعَلَيْهِ قَمِيصُهُ يَصُبُّونَ الْمَاءَ فَوْقَ الْقَمِيصِ وَيُدَلِّكُونَهُ بِالْقَمِيصِ دُونَ أَيْدِيهِمْ وَكَانَتْ عَائِشَةُ تَقُولُ لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا غَسَّلَهُ إِلاَّ نِسَاؤُهُ .
আব্বাস ইবনু ‘আবদুল্লাহ ইবনুয যুবাইর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ)-কে বলতে শুনেছি, যখন সাহাবীগণ নবী (ﷺ)-কে গোসল দেয়ার সিদ্ধান্ত নিলেন, তারা বললেন, আল্লাহর শপথ! আমরা বুঝে উঠতে পারছি না, আমরা কি রাসূলুল্লাহ (ﷺ)-এর বস্ত্র খুলে নিবো যেভাবে সাধারণ লোকের মৃতদেহ থেকে বস্ত্র খুলে নেই, নাকি তাঁর পরিধেয় বস্ত্রসহ তাকে গোসল দিবো?তারা এ নিয়ে মতভেদে লিপ্ত হলে মহান আল্লাহ তাদের উপর ঘুম চাপিয়ে দিলেন। ঘুমের ঘোরে তাদের প্রত্যেকের থুতনী নিজ নিজ বুকের সাথে ঠেকে গেলো।এমতাবস্থায় ঘরের এককোণ থেকে অদৃশ্য আওয়াজ আসলো। ঐ আওয়াজ কে দিলো তা জানা গেলো না। “রাসূলুল্লাহ (ﷺ)-কে কাপড়ে আবৃত অবস্থায়ই গোসল দাও।” একথা শুনে তারা জেগে উঠলেন এবং নবী (ﷺ)-কে তাঁর জামা পরিহিত অবস্থায় গোসল দিলেন। তারা জামার উপর পানি ঢাললেন এবং হাতের পরিবর্তে জামা দিয়ে তাঁর শরীর রগরালেন।আয়িশা (রাঃ) বলেন, আমি যদি আগে বুঝতে পারতাম যা পরে বুঝতে পেরেছি তাহলে তাঁর স্ত্রীরাই তার গোসল দিতেন।
সুনানে আবূ দাউদ হাদিস ৩১৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর ইন্তেকালের পর তাঁকে গোসল দেওয়ার বিষয়ে সাহাবীদের দ্বিধার কথা এসেছে। তারা বুঝতে পারছিলেন না, সাধারণ মৃত ব্যক্তির মতো তাঁর পোশাক খুলে গোসল দেবেন, নাকি কাপড়সহ গোসল দেবেন। মতভেদ হলে আল্লাহ তাদের উপর ঘুম চাপিয়ে দেন। এরপর অদৃশ্য দিক থেকে বলা হয়, নবী صلى الله عليه وسلم-কে কাপড় পরা অবস্থায় গোসল দাও। তাই তাঁরা জামার উপর পানি ঢালেন এবং হাতের বদলে জামা দিয়ে শরীর রগড়ান। মূল শিক্ষা হলো, মাইয়্যেতের গোসলেও সম্মান, পর্দা ও আদব বজায় রাখা জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মাইয়্যেতের গোসলের সময় সম্মান ও পর্দার দিকে খেয়াল রাখা উচিত।
- সাহাবীগণ নবী صلى الله عليه وسلم-এর ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব সতর্ক ছিলেন।
- ধর্মীয় কাজে মতভেদ হলে তাড়াহুড়া না করে সঠিক পথ খোঁজা দরকার।
- নবী صلى الله عليه وسلم-এর বিশেষ মর্যাদা তাঁর জানাযা ও গোসলের ঘটনাতেও প্রকাশ পেয়েছে।
