২১/২৯. অধ্যায়ঃ

বিলাপ করে কান্নাকাটি করা

মৃত্যুশোকে চিৎকার, মাথা মুড়ানো ও কাপড় ছেঁড়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩১৩০

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ يَزِيدَ بْنِ أَوْسٍ، قَالَ دَخَلْتُ عَلَى أَبِي مُوسَى وَهُوَ ثَقِيلٌ فَذَهَبَتِ امْرَأَتُهُ لِتَبْكِي أَوْ تَهُمَّ بِهِ فَقَالَ لَهَا أَبُو مُوسَى أَمَا سَمِعْتِ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَتْ بَلَى ‏.‏ قَالَ فَسَكَتَتْ فَلَمَّا مَاتَ أَبُو مُوسَى - قَالَ يَزِيدُ - لَقِيتُ الْمَرْأَةَ فَقُلْتُ لَهَا مَا قَوْلُ أَبِي مُوسَى لَكِ أَمَا سَمِعْتِ مَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ سَكَتِّ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لَيْسَ مِنَّا مَنْ حَلَقَ وَمَنْ سَلَقَ وَمَنْ خَرَقَ ‏"‏ ‏.‏

যায়িদ ইবনু আওস (রহঃ) হতে বর্ণিতঃ

আমি অসুস্থ আবু মূসা (রাঃ)-কে দেখতে যাই, তার স্ত্রী কাঁদতে লাগলেন। আবু মূসা (রাঃ) তাকে বললেন, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ শুনোনি? তিনি বললেন, হ্যাঁ শুনেছি। বর্ণনাকারী বলেন, তিনি কান্না থামিয়ে চুপ হলেন। বর্ণনাকারী বলেন, আবু মূসা (রাঃ) যখন মারা যান, তখন ইয়াজীদ বলেন, আমি মহিলার সাথে সাক্ষাত করে তাকে বললাম, আবু মূসা আপনাকে কী বলেছিলেন? (তিনি বলেছিলেন, তুমি কি রাসূলুল্লাহ (ﷺ)-এর নির্দেশ শুনোনি- অতঃপর আপনি তখন চুপ হয়েছিলেন)। মহিলাটি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ (মৃত্যুশোক প্রকাশে) যে মহিলা মাথা মুড়িয়ে বিলাপ করে কাঁদে এবং কাপড় ছিঁড়ে ফেলে সে আমাদের দলভুক্ত নয়।

সহীহ : ইরওয়া (৭৭১)।

সুনানে আবূ দাউদ হাদিস ৩১৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু মূসা (রাঃ)-এর অসুস্থ অবস্থার ঘটনা এসেছে। তাঁর স্ত্রী কাঁদতে চাইলে তিনি তাকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশ স্মরণ করিয়ে দেন। পরে তিনি জানান, নবীজি (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি মৃত্যুশোকে মাথা মুড়ায়, উচ্চস্বরে বিলাপ করে এবং কাপড় ছিঁড়ে ফেলে, সে আমাদের দলভুক্ত নয়। এই হাদিস শোকের সময় কিছু নির্দিষ্ট কাজ থেকে কঠোরভাবে বিরত থাকার শিক্ষা দেয়। দুঃখ পাওয়া বা চোখে পানি আসা এক জিনিস; কিন্তু নিজেকে আঘাত করা, চিৎকারে বিলাপ করা বা কাপড় ছিঁড়ে ফেলা ইসলামী শোকের আদব নয়। মুমিনের শোক হবে ধৈর্যপূর্ণ ও সংযত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত্যুশোকে মাথা মুড়ানো, চিৎকার করা ও কাপড় ছেঁড়া নিষিদ্ধ কাজের মধ্যে এসেছে।
  • শোকের সময় নবীজি (صلى الله عليه وسلم)-এর নির্দেশ স্মরণ করানো উপকারী।
  • সংযত কান্না ও নিষিদ্ধ বিলাপের পার্থক্য বুঝতে হবে।
  • ধৈর্য শোকের সময় ঈমানি আচরণের গুরুত্বপূর্ণ অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন