২০/২৭. অধ্যায়ঃ
ইয়ামানের ভূমি সম্পর্কিত হুকুম
সাবার যাকাত ও বার্ষিক চুক্তির শিক্ষা
সুনানে আবূ দাউদ : ৩০২৮
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০২৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ الْقُرَشِيُّ، وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، حَدَّثَهُمْ حَدَّثَنَا فَرَجُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنِي عَمِّي، ثَابِتُ بْنُ سَعِيدٍ عَنْ أَبِيهِ، سَعِيدٍ - يَعْنِي ابْنَ أَبْيَضَ - عَنْ جَدِّهِ، أَبْيَضَ بْنِ حَمَّالٍ أَنَّهُ كَلَّمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الصَّدَقَةِ حِينَ وَفَدَ عَلَيْهِ فَقَالَ " يَا أَخَا سَبَإٍ لاَ بُدَّ مِنْ صَدَقَةٍ " . فَقَالَ إِنَّمَا زَرْعُنَا الْقُطْنُ يَا رَسُولَ اللَّهِ وَقَدْ تَبَدَّدَتْ سَبَأٌ وَلَمْ يَبْقَ مِنْهُمْ إِلاَّ قَلِيلٌ بِمَأْرِبٍ . فَصَالَحَ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى سَبْعِينَ حُلَّةِ بَزٍّ مِنْ قِيمَةِ وَفَاءِ بَزِّ الْمَعَافِرِ كُلَّ سَنَةٍ عَمَّنْ بَقِيَ مِنْ سَبَإٍ بِمَأْرِبَ فَلَمْ يَزَالُوا يُؤَدُّونَهَا حَتَّى قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَإِنَّ الْعُمَّالَ انْتَقَضُوا عَلَيْهِمْ بَعْدَ قَبْضِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا صَالَحَ أَبْيَضُ بْنُ حَمَّالٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي الْحُلَلِ السَّبْعِينَ فَرَدَّ ذَلِكَ أَبُو بَكْرٍ عَلَى مَا وَضَعَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى مَاتَ أَبُو بَكْرٍ فَلَمَّا مَاتَ أَبُو بَكْرٍ رضى الله عنه انْتَقَضَ ذَلِكَ وَصَارَتْ عَلَى الصَّدَقَةِ .
আবইয়াদ ইবনু হাম্মাল (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে তাঁর সাথে যাকাত সম্পর্কে আলাপ করেন। তিনি (ﷺ) বললেনঃ হে সাবার অধিবাসীগণ! যাকাত অবশ্যই দিতে হবে।তিনি বললেন, হে আল্লাহর রাসূল! তুলা আমাদের কৃষি উৎপাদন। আর সাবার অধিবাসীরা তো উজাড় হয়ে গেছে। তাদের কেউ অবশিষ্ট নেই, শুধু মা’রিব শহরে মুষ্টিমেয় লোক রয়েছে। নবী (ﷺ) সত্তর জোড়া মু'আফিরি কাপড়ের মূল্যের বিনিময়ে তাদের সাথে সন্ধি করলেন, যা বাজ্জিল মা'আফিরের লোকেরা প্রতি বছর নিয়মিত আদায় করবে।সাবায় অবশিষ্ট এ লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যু পর্যন্ত এ কর প্রদান করে আসছিল। রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তেকালের পর কর্মচারীরা তাঁর সাথে আবিয়াদ ইবনু হাম্মালের সত্তর জোড়া কাপড় প্রদানের চুক্তি ভঙ্গ করে। আবু বকর (রাঃ) এটা জানতে পেরে পূর্বের চুক্তিই পুনর্বহাল রাখার হুকুম দেন। বকর (রাঃ)-এর মৃত্যুর পর শেষ পর্যন্ত সন্ধিচুক্তি বাতিল হয়ে যায় এবং তারা অপরাপর মুসলিমের মত সদাকা আদায় চালু রাখে।
সুনানে আবূ দাউদ হাদিস ৩০২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাবার অধিবাসীদের যাকাত ও একটি বিশেষ সন্ধিচুক্তির বর্ণনা এসেছে। প্রতিনিধি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে যাকাত বিষয়ে কথা বলেন। নবী (صلى الله عليه وسلم) স্পষ্ট করে বলেন, হে সাবার অধিবাসী, যাকাত অবশ্যই দিতে হবে। তখন তিনি জানান, তাদের কৃষি উৎপাদন তুলা, আর সাবার লোকেরা ছড়িয়ে গেছে; মা’রিবে অল্প কিছু মানুষ অবশিষ্ট আছে। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাদের সঙ্গে সত্তর জোড়া মু'আফিরি কাপড়ের মূল্যের বিনিময়ে বার্ষিক চুক্তি করেন। তারা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইন্তেকাল পর্যন্ত তা দিত। পরে কর্মচারীরা চুক্তি ভঙ্গ করলে আবু বকর (রাঃ) আগের চুক্তি ফিরিয়ে দেন। তাঁর মৃত্যুর পর চুক্তি শেষ হয়ে তারা অন্য মুসলিমদের মতো সদাকা আদায় করতে থাকে। এখানে যাকাতের মূল দায়িত্ব, বাস্তব অবস্থার বিবেচনা এবং চুক্তি রক্ষার বিষয়টি এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যাকাতের দায়িত্বকে নবী (صلى الله عليه وسلم) স্পষ্টভাবে উল্লেখ করেছেন।
- মানুষের অবস্থা শুনে নির্দিষ্ট বার্ষিক চুক্তি করা হয়েছে।
- আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর করা চুক্তি পুনর্বহাল করেন।
- চুক্তি রক্ষা ও দায়িত্ব পালন—দুই বিষয়ই এই বর্ণনায় এসেছে।
