২০/১৮. অধ্যায়ঃ

দানপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা করা

ফাই সম্পদের ন্যায্য নীতি ও উমর (রাঃ)-এর সিদ্ধান্ত

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৯৬১

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَائِذٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنِي فِيمَا، حَدَّثَهُ ابْنٌ لِعَدِيِّ بْنِ عَدِيٍّ الْكِنْدِيِّ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، كَتَبَ إِنَّ مَنْ سَأَلَ عَنْ مَوَاضِعِ الْفَىْءِ، فَهُوَ مَا حَكَمَ فِيهِ عُمَرُ بْنُ الْخَطَّابِ رضى الله عنه فَرَآهُ الْمُؤْمِنُونَ عَدْلاً مُوَافِقًا لِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏ "‏ جَعَلَ اللَّهُ الْحَقَّ عَلَى لِسَانِ عُمَرَ وَقَلْبِهِ ‏"‏ ‏.‏ فَرَضَ الأَعْطِيَةَ وَعَقَدَ لأَهْلِ الأَدْيَانِ ذِمَّةً بِمَا فُرِضَ عَلَيْهِمْ مِنَ الْجِزْيَةِ لَمْ يَضْرِبْ فِيهَا بِخُمُسٍ وَلاَ مَغْنَمٍ ‏.‏

আদী আল-কিন্দীর (রহঃ) এক পুত্রের হতে বর্ণিতঃ

উমর ইবনু আবদুল আযীয (রহঃ) কর্মচারীদের প্রতি লিখেন, কেউ ফাই-এর খাত সম্পর্কে জানতে চাইলে তাকে উমর ইবনু খাত্তাব (রাঃ) নির্দেশিত নীতি অনুসরণ করতে বলবে। কেননা মুমিনরা তার অনুসৃত নীতিকে সঠিক এবং নবী (ﷺ) এর বাণীর সাথে সামঞ্জস্যপূর্ণ পেয়েছে। মহান আল্লাহ উমরের (রাঃ) মুখ ও অন্তর দ্বারা সত্যের প্রকাশ ঘটিয়েছেন। তিনি উপঢৌকন প্রবর্তন ও নির্ধারণ করেছেন। জিযিয়া প্রদানের বিনিময়ে অন্যান্য ধর্মাবলম্বীদের নিরাপত্তার নিশ্চয়তা বিধান করেছেন। তিনি আরো বলেছেনঃ জিযিয়াতে এক-পঞ্চমাংশ নেই বা এটা গনীমাতের মত নয়।

সানাদ দুর্বল।

সুনানে আবূ দাউদ হাদিস ২৯৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাই সম্পদের খাত, জিযিয়া এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ দিক এসেছে। উমর ইবনু আবদুল আযীয (রহঃ) কর্মচারীদের বলেন, ফাই সম্পর্কে কেউ জানতে চাইলে উমর ইবনু খাত্তাব (রাঃ)-এর নীতি অনুসরণ করতে বলবে। কারণ মুমিনরা তাঁর সিদ্ধান্তকে ন্যায়ভিত্তিক এবং নবী (صلى الله عليه وسلم)-এর বাণীর সাথে মিল আছে বলে দেখেছেন। এখানে মূল বিষয় হলো, রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত লুটের মাল নয়; তা ন্যায়, দায়িত্ব ও শরয়ী নীতির আলোকে পরিচালিত হবে। জিযিয়ার বিষয়েও বলা হয়েছে, তা গনীমতের মতো নয় এবং এতে এক-পঞ্চমাংশ নেই। তাই এই হাদিস ফাই সম্পদ, জিযিয়া বিধান এবং ন্যায়ভিত্তিক প্রশাসনের শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফাই সম্পদ পরিচালনায় ন্যায় ও শরয়ী নীতি অনুসরণ করা জরুরি।
  • উমর (রাঃ)-এর সিদ্ধান্তকে মুমিনরা নবী (صلى الله عليه وسلم)-এর বাণীর সাথে মিলপূর্ণ দেখেছেন।
  • জিযিয়া গনীমতের মতো নয়; এর আলাদা বিধান রয়েছে।
  • রাষ্ট্রীয় সম্পদ বণ্টনে ব্যক্তিগত ইচ্ছা নয়, নীতিগত সিদ্ধান্ত প্রাধান্য পাবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন