২০/১৪. অধ্যায়ঃ
ফাইলব্ধ মাল বণ্টন করা
সুনানে আবু দাউদ : ২৯৫১
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৯৫১
حَدَّثَنَا هَارُونُ بْنُ زَيْدِ بْنِ أَبِي الزَّرْقَاءِ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا هِشَامُ بْنُ سَعْدٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، دَخَلَ عَلَى مُعَاوِيَةَ فَقَالَ حَاجَتُكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ عَطَاءُ الْمُحَرَّرِينَ فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَوَّلَ مَا جَاءَهُ شَىْءٌ بَدَأَ بِالْمُحَرَّرِينَ .
যায়িদ ইবনু আসলাম (রহঃ) হতে বর্ণিতঃ
আব্দুল্লাহ ইবন উমর (রাঃ) মুয়াবিয়া (রাঃ) এর নিকট উপস্থিত হলেন। মুয়াবিয়া (রাঃ) বললেন, হে আবু আবদুর রহমান! আপনার প্রয়োজন বলুন। তিনি বললেন, আজাদকৃত গোলামদের ভাগ প্রদানের ব্যবস্থা করুন। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি, তাঁর কাছে ফাইলব্ধ সম্পদ এলে প্রথমে আজাদকৃত গোলামদের অংশ দিতেন।
