১৭/২. অধ্যায়ঃ
শিকারের বর্ণনা
শিকারি কুকুর, তীর ও পাত্র ব্যবহারের শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২৮৫৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৫৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ الضَّرِيرِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حَبِيبٌ الْمُعَلِّمُ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ أَعْرَابِيًّا، يُقَالُ لَهُ أَبُو ثَعْلَبَةَ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي كِلاَبًا مُكَلَّبَةً فَأَفْتِنِي فِي صَيْدِهَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنْ كَانَ لَكَ كِلاَبٌ مُكَلَّبَةٌ فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكَ " . قَالَ ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ قَالَ " نَعَمْ " . قَالَ فَإِنْ أَكَلَ مِنْهُ قَالَ " وَإِنْ أَكَلَ مِنْهُ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَفْتِنِي فِي قَوْسِي . قَالَ " كُلْ مَا رَدَّتْ عَلَيْكَ قَوْسُكَ " . قَالَ " ذَكِيًّا أَوْ غَيْرَ ذَكِيٍّ " . قَالَ وَإِنْ تَغَيَّبَ عَنِّي قَالَ " وَإِنْ تَغَيَّبَ عَنْكَ مَا لَمْ يَصِلَّ أَوْ تَجِدَ فِيهِ أَثَرًا غَيْرَ سَهْمِكَ " . قَالَ أَفْتِنِي فِي آنِيَةِ الْمَجُوسِ إِنِ اضْطُرِرْنَا إِلَيْهَا . قَالَ " اغْسِلْهَا وَكُلْ فِيهَا " .
আমর ইবনু শু‘আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার হতে বর্ণিতঃ
একদা আবু সা‘লাবা (রাঃ) নামক এক বেদুইন এসে বলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার শিকারি কুকুর আছে। এর শিকার সম্পর্কে আমাকে অবহিত করুন। নবী (ﷺ) বললেনঃ তোমার শিকারি কুকুর তোমার জন্য যা ধরে নিয়ে আসে তা খাও। তা যবেহ করার সুযোগ না পেলে? তিনি বললেনঃ সে তা থেকে কিছু খেলেও তা খেতে পারবে।হে আল্লাহর রাসূল (ﷺ)! আমার তীর-ধনুক সম্পর্কে বলুন। তিনি বললেনঃ তোমার তীর তোমাকে যা ফেরত দেয় তা খাও। তা যবেহ করার সুযোগ পাও অথবা না পাও।শিকার যদি নিখোঁজ হয়। তিনি বললেনঃ যদি তাতে তোমার তীর ছাড়া অন্য কিছুর চিহ্ন না থাকে তবে খাবে।অগ্নিপূজারীর রান্না ও পাত্র ব্যবহার সম্পর্কে ফাতওয়া দিন; যদি ওগুলো ছাড়া আমাদের কোন উপায় না থাকে। তিনি বললেন, ওগুলো ধুয়ে নিবে, তারপর খাবে।
হাসানঃ কিন্তু “সে তা থেকে কিছু খেলেও”-এ কথাটি মুনকার।
সুনানে আবূ দাউদ হাদিস ২৮৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক বেদুইন আবু সা‘লাবা রাঃ নবী صلى الله عليه وسلم-এর কাছে কয়েকটি বাস্তব প্রশ্ন করেন। প্রথমে শিকারি কুকুর সম্পর্কে জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم বলেন, তোমার প্রশিক্ষিত কুকুর তোমার জন্য যা ধরে আনে তা খাও। যবেহ করার সুযোগ না পেলেও এবং সে কিছু খেলেও এই বর্ণনায় অনুমতির কথা এসেছে। এরপর তীর-ধনুক সম্পর্কে বলা হয়, তোমার তীর যা ফেরত দেয় তা খাও—যবেহ করার সুযোগ পাও বা না পাও। শিকার নিখোঁজ হলে বলা হয়, যদি তোমার তীর ছাড়া অন্য কোনো চিহ্ন না থাকে, তবে খেতে পারো। শেষে অগ্নিপূজারীর পাত্র ব্যবহারের বিষয়ে বলা হয়, প্রয়োজন হলে তা ধুয়ে নিয়ে খাবে। হাদিসটি শিকার ও খাবারের সতর্কতা—দুই দিকই শেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শিকারি কুকুরের ধরা শিকার বিষয়ে অনুমতির কথা এসেছে।
- তীরের শিকার পাওয়া গেলে মৃত্যুর চিহ্ন দেখা জরুরি।
- নিখোঁজ শিকারে অন্য আঘাতের চিহ্ন না থাকলে খাওয়ার অনুমতি এসেছে।
- অন্যদের পাত্র ব্যবহারের প্রয়োজন হলে ধুয়ে নেওয়ার নির্দেশ এসেছে।
