১/১১১. অধ্যায়ঃ

হায়িয শুরু হলে সালাত আদায় ছেড়ে দেবে

অনবরত রক্তস্রাবে হায়েজের দিন কীভাবে গণনা করবেন

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৮৪

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَقِيلٍ، عَنْ بُهَيَّةَ، قَالَتْ سَمِعْتُ امْرَأَةً، تَسْأَلُ عَائِشَةَ عَنِ امْرَأَةٍ، فَسَدَ حَيْضُهَا وَأُهَرِيقَتْ دَمًا فَأَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ آمُرَهَا فَلْتَنْظُرْ قَدْرَ مَا كَانَتْ تَحِيضُ فِي كُلِّ شَهْرٍ وَحَيْضُهَا مُسْتَقِيمٌ فَلْتَعْتَدَّ بِقَدْرِ ذَلِكَ مِنَ الأَيَّامِ ثُمَّ لْتَدَعِ الصَّلاَةَ فِيهِنَّ أَوْ بِقَدْرِهِنَّ ثُمَّ لْتَغْتَسِلْ ثُمَّ لْتَسْتَثْفِرْ بِثَوْبٍ ثُمَّ لْتُصَلِّي ‏.

বুহায়্যাহ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি শুনলাম, জনৈকা মহিলা আয়িশা (রাঃ)-কে এমন মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করছে যার হায়েজের গোলমাল হয়েছে, রক্তস্রাব অনবরত জারী রয়েছে। রাসুলুল্লাহ (ﷺ) আমাকে (আয়িশা’কে) নির্দেশ দিলেন আমি যেন তাকে বলি, ইতিপূর্বে প্রতিমাসে যে ক’দিন তার হায়েজ হত তা গণনা করে রাখবে, ঐ দিনগুলো পর্যন্ত অপেক্ষা করবে এবং ঐ দিনগুলোতে সালাত ছেড়ে দিবে। অতঃপর গোসল করে (লজ্জাস্থানে) পট্টি বেঁধে সালাত আদায় করবে।

[২৮৩] এ সূত্রে আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। সানাদে আবূ ‘আক্বীল ইয়াহ্ইয়া ইবনুল মুতাওয়াক্কিলকে হাফিয দুর্বল বলেছেন। সানাদে বুহাইয়্যাহ অজ্ঞাত। ‘আওনুল মা’বুদে রয়েছেঃ সানাদের আবূ ‘আক্বীলকে ‘আলী ইবনুল মাদীনী ও ইমাম নাসায়ী দুর্বল বলেছেন। ইবনু মাঈন বলেছেন, তিনি কিছুই না। ইমাম আবূ যুর‘আহ বলেছেন, তিনি হাদীসে বর্ণনায় শিখিল।

সুনানে আবূ দাউদ হাদিস ২৮৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এমন এক নারীর কথা এসেছে যার হায়েজের নিয়মে গোলমাল হয়েছিল এবং রক্তস্রাব অনবরত চলছিল। আয়িশা (রাঃ)-কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশের কথা জানান। নির্দেশ ছিল—আগে প্রতি মাসে যতদিন হায়েজ হতো, সেই দিনগুলো গণনা করবে। ঐ দিনগুলো পর্যন্ত অপেক্ষা করবে এবং সে সময় সালাত ছেড়ে দেবে। এরপর গোসল করবে, কাপড়ের পট্টি ব্যবহার করবে এবং সালাত আদায় করবে। এই হাদিসে ইস্তিহাযা অবস্থায় সালাত ও হায়েজের দিন গণনার নিয়ম খুব বাস্তবভাবে বোঝানো হয়েছে। যার রক্তস্রাব অনবরত হয়, তার জন্য আগের নিয়মিত দিনের হিসাব একটি পথনির্দেশ হিসেবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অনবরত রক্তস্রাব হলে আগের নিয়মিত হায়েজের দিন হিসাব করা হবে।
  • হায়েজের গণনা করা দিনগুলোতে সালাত ছেড়ে দেওয়া হবে।
  • সময়সীমা শেষ হলে গোসল করে সালাত আদায় করা হবে।
  • পট্টি ব্যবহারের নির্দেশ পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন