১৫/১৫৬. অধ্যায়ঃ
গনীমাত থেকে কাউকে পুরস্কার দেয়া
বদরের আনফাল: যুবক-বয়স্কদের মতভেদ ও নববী নির্দেশ
সুনানে আবূ দাউদ : ২৭৩৭
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭৩৭
حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ، قَالَ أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ دَاوُدَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ " مَنْ فَعَلَ كَذَا وَكَذَا فَلَهُ مِنَ النَّفْلِ كَذَا وَكَذَا " قَالَ فَتَقَدَّمَ الْفِتْيَانُ وَلَزِمَ الْمَشْيَخَةُ الرَّايَاتِ فَلَمْ يَبْرَحُوهَا فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَيْهِمْ قَالَتِ الْمَشْيَخَةُ كُنَّا رِدْءًا لَكُمْ لَوِ انْهَزَمْتُمْ لَفِئْتُمْ إِلَيْنَا فَلاَ تَذْهَبُوا بِالْمَغْنَمِ وَنَبْقَى فَأَبَى الْفِتْيَانُ وَقَالُوا جَعَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَنَا فَأَنْزَلَ اللَّهُ { يَسْأَلُونَكَ عَنِ الأَنْفَالِ قُلِ الأَنْفَالُ لِلَّهِ } إِلَى قَوْلِهِ { كَمَا أَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَيْتِكَ بِالْحَقِّ وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَكَارِهُونَ } يَقُولُ فَكَانَ ذَلِكَ خَيْرًا لَهُمْ فَكَذَلِكَ أَيْضًا فَأَطِيعُونِي فَإِنِّي أَعْلَمُ بِعَاقِبَةِ هَذَا مِنْكُمْ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
বদরের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যে ব্যক্তি এই এই কাজ করতে পারবে তাকে গনীমাত থেকে এই এই (পুরস্কার) দেওয়া হবে। এ কথা শুনে যুবকরা সম্মুখে এগিয়ে গেলো এবং বয়স্করা পতাকার কাছে অটলভাবে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ তাদেরকে বিজয়ী করলে বয়স্করা বললেন, আমরা তোমাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক। তোমরা পরাজিত হলে আমাদের কাছেই ফিরে আসতে। সুতরাং আমাদেরকে বাদ দিয়ে তোমরা একাই গনীমাত নিতে পারো না।কিন্তু যুবকরা এ প্রস্তাব না মেনে বললো, রাসূলুল্লাহ (ﷺ) এসব আমাদেরকে দিয়েছেন। এ প্রেক্ষিতে মহান আল্লাহ আয়াত অবতীর্ণ করেন: “তারা আপনাকে গনীমতের মাল সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এ গনীমতের মাল আল্লাহ ও তাঁর রাসূলের। যখন আপনার রব আপনাকে সত্য সহকারে আপনার ঘর থেকে বের করে আনলেন এবং একদল ঈমানদারের নিকট তা ছিল খুবই দুঃসহ” (সূরা আল-আনফাল: ১-৫)।তিনি (ﷺ) বলেন: এটাই উভয় দলের জন্য কল্যাণকর হলো। সুতরাং তোমরা আমার অনুসরণ করো। কেননা আমি এর পরিণতি সম্পর্কে তোমাদের চেয়ে অধিক জানি।
সুনানে আবূ দাউদ হাদিস ২৭৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে বদর যুদ্ধের দিন নফল বা অতিরিক্ত পুরস্কার ঘোষণার ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, যে ব্যক্তি এই এই কাজ করবে, তার জন্য এই এই পুরস্কার। যুবকরা সামনে এগিয়ে যায়, আর বয়স্করা পতাকার কাছে অটল থাকেন। বিজয়ের পর বয়স্করা বলেন, আমরা তোমাদের সহায়ক ছিলাম; পরাজিত হলে তোমরা আমাদের কাছেই ফিরতে। যুবকরা বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এগুলো আমাদের জন্য নির্ধারণ করেছেন। তখন সূরা আল-আনফালের আয়াত নাজিল হয়, যেখানে গনীমতের মাল আল্লাহ ও তাঁর রাসূলের বলে জানানো হয়। নবী (صلى الله عليه وسلم) বলেন, এটি উভয় দলের জন্য কল্যাণকর হয়েছে এবং তাঁকে অনুসরণ করতে বলেন। এই হাদিস আনফাল, গনীমত বণ্টন ও আনুগত্যের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বদরে বিশেষ কাজের জন্য নফল পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
- যুবক ও বয়স্কদের ভূমিকা আলাদা হলেও দুপক্ষের অবদান ছিল।
- গনীমতের মাল বিষয়ে আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তই চূড়ান্ত।
- নবী (صلى الله عليه وسلم)-এর অনুসরণকে কল্যাণকর পথ হিসেবে দেখানো হয়েছে।
