১৫/১৫৩. অধ্যায়ঃ
মুশরিকদের জন্য গনীমাতের অংশ আছে কিনা?
সুনানে আবু দাউদ : ২৭৩২
সুনানে আবু দাউদহাদিস নম্বর ২৭৩২
حَدَّثَنَا مُسَدَّدٌ، وَيَحْيَى بْنُ مَعِينٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنِ الْفُضَيْلِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ نِيَارٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَ يَحْيَى أَنَّ رَجُلاً، مِنَ الْمُشْرِكِينَ لَحِقَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم لِيُقَاتِلَ مَعَهُ فَقَالَ " ارْجِعْ " . ثُمَّ اتَّفَقَا فَقَالَ " إِنَّا لاَ نَسْتَعِينُ بِمُشْرِكٍ " .
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
জনৈক মুশরিক নবী (ﷺ) এর সাথে সাক্ষাৎ করে তাঁর সাথে যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছে করলে তিনি বললেনঃ তুমি ফিরে যাও। আমরা মুশরিকদের সাহায্য চাই না।
