১৫/১৫১. অধ্যায়ঃ

কেউ গনীমাতের মাল বণ্টিত হওয়ার পর উপস্থিত হলে এর অংশ পাবে না

খাইবারের গনীমত ও অংশগ্রহণের শর্ত

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৭২৩

حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ عَنْبَسَةَ بْنَ سَعِيدٍ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يُحَدِّثُ سَعِيدَ بْنَ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ أَبَانَ بْنَ سَعِيدِ بْنِ الْعَاصِ عَلَى سَرِيَّةٍ مِنَ الْمَدِينَةِ قِبَلَ نَجْدٍ فَقَدِمَ أَبَانُ بْنُ سَعِيدٍ وَأَصْحَابُهُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِخَيْبَرَ بَعْدَ أَنْ فَتَحَهَا وَإِنَّ حُزُمَ خَيْلِهِمْ لِيفٌ فَقَالَ أَبَانُ اقْسِمْ لَنَا يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقُلْتُ لاَ تَقْسِمْ لَهُمْ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ أَبَانُ أَنْتَ بِهَا يَا وَبْرُ تَحَدَّرُ عَلَيْنَا مِنْ رَأْسِ ضَالٍ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ "‏ اجْلِسْ يَا أَبَانُ ‏"‏ ‏.‏ وَلَمْ يَقْسِمْ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏

সাঈদ ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আবান ইবনু সাঈদ ইবনু আস (রাঃ)-কে মদিনা থেকে নাজদ এলাকায় একটি অভিযানে প্রেরণ করেন। অভিযান শেষে আবান ইবনু সাঈদ (রাঃ) ও তার সাথীরা খাইবার বিজয়ের পর সেখানে এসে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে মিলিত হলেন। তাদের ঘোড়ার জিনপোশ ছিল ছাল-বাকল দ্বারা তৈরি। আবান বললেন, হে আল্লাহর রাসূল! আমাদেরকেও গনীমতের ভাগ দিবেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! এদেরকে গনিমতের অংশ দিবেন না। আবান বললেন, হে খরগোশ (জংলী বিড়াল)! তুমি এই কথা বলছো! তুমি তো এইমাত্র দাল পাহাড়ের চূড়া থেকে নেমে আমাদের কাছে এসেছো। নবী (ﷺ) বললেন: হে আবান! বসো। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে গনীমতের ভাগ দেননি।

সুনানে আবূ দাউদ হাদিস ২৭২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে খাইবার বিজয়ের পর গনীমতের ভাগ নিয়ে একটি ঘটনা এসেছে। আবান ইবনু সাঈদ (রাঃ) ও তাঁর সাথীরা নাজদ অঞ্চলের অভিযান শেষে খাইবারে এসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে মিলিত হন। তাঁরা গনীমতের অংশ চাইলে আবু হুরায়রা (রাঃ) তা না দেওয়ার কথা বলেন। কথোপকথনের পর নবী (صلى الله عليه وسلم) আবানকে বসতে বলেন এবং তাঁদের গনীমতের ভাগ দেননি। এখানে মূল শিক্ষা হলো খাইবারের গনীমত বণ্টনে সরাসরি উপস্থিতি ও অংশগ্রহণ বিবেচিত হয়েছে। হাদিসটি গনীমতের ভাগ, খাইবার বিজয় এবং অভিযানে অনুপস্থিতদের অংশ বিষয়ে গুরুত্বপূর্ণ। তবে এটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা; তাই প্রতিটি অবস্থায় একইভাবে প্রয়োগের দাবি না করে মূল ঘটনার সীমা বোঝা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গনীমত বণ্টনে সংশ্লিষ্ট অভিযানে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বিষয়।
  • নবী (صلى الله عليه وسلم) আবান ও তাঁর সাথীদের খাইবারের ভাগ দেননি।
  • সাহাবিদের মাঝে মতভেদ হলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছিল রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর।
  • নির্দিষ্ট ঘটনার হুকুমকে তার সীমার মধ্যে বুঝতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন