১৫/১৩১. অধ্যায়ঃ
মালের বিনিময়ে বন্দীদের মুক্তি দেয়া
গনীমতে সততা: সুই-সূতা পর্যন্ত জমা দেওয়ার শিক্ষা
সুনানে আবূ দাউদ : ২৬৯৪
সুনানে আবূ দাউদহাদিস নম্বর ২৬৯৪
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فِي هَذِهِ الْقِصَّةِ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رُدُّوا عَلَيْهِمْ نِسَاءَهُمْ وَأَبْنَاءَهُمْ فَمَنْ مَسَكَ بِشَىْءٍ مِنْ هَذَا الْفَىْءِ فَإِنَّ لَهُ بِهِ عَلَيْنَا سِتَّ فَرَائِضَ مِنْ أَوَّلِ شَىْءٍ يُفِيئُهُ اللَّهُ عَلَيْنَا " . ثُمَّ دَنَا - يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم - مِنْ بَعِيرٍ فَأَخَذَ وَبَرَةً مِنْ سَنَامِهِ ثُمَّ قَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّهُ لَيْسَ لِي مِنَ الْفَىْءِ شَىْءٌ وَلاَ هَذَا " . وَرَفَعَ أُصْبُعَيْهِ " إِلاَّ الْخُمُسَ وَالْخُمُسُ مَرْدُودٌ عَلَيْكُمْ فَأَدُّوا الْخِيَاطَ وَالْمِخْيَطَ " . فَقَامَ رَجُلٌ فِي يَدِهِ كُبَّةٌ مِنْ شَعْرٍ فَقَالَ أَخَذْتُ هَذِهِ لأُصْلِحَ بِهَا بَرْذَعَةً لِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا مَا كَانَ لِي وَلِبَنِي عَبْدِ الْمُطَّلِبِ فَهُوَ لَكَ " . فَقَالَ أَمَّا إِذْ بَلَغَتْ مَا أَرَى فَلاَ أَرَبَ لِي فِيهَا . وَنَبَذَهَا .
‘আমর ইবনু শু’আইব (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি তাঁর পিতা হতে তাঁর দাদার সূত্রে উক্ত ঘটনা সম্পর্কে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাদের নারী ও শিশুদের তাদের কাছে ফিরিয়ে দাও। যে ব্যক্তি নিজ অংশ বিনিময় ছাড়া ফেরত দিতে রাজি নয়, আমরা বিনিময় হিসাবে তাকে ছয়টি উট দিব। যখন গনীমতের মাল আল্লাহর পক্ষ থেকে আমাদের হাতে আসবে তখন তা হতে এটি পরিশোধ করা হবে।অতঃপর নবী (ﷺ) একটি উটের কাছে আসলেন। তিনি তার কুঁজ থেকে কিছু পশম নিয়ে বললেন: হে লোকেরা! এই “ফাই”-এ আমার কোনো অংশ নেই, এমনকি এই পশম পরিমাণও নয়। তিনি এ কথা বলে পশমসহ আঙ্গুল উঁচু করে দেখালেন। শুধুমাত্র এক-পঞ্চমাংশ ছাড়া। আবার তাও তোমাদের কল্যাণের জন্যই ব্যয় করা হবে। সুতরাং তোমরা সুই-সূতা পর্যন্ত জমা করো।এক ব্যক্তি এক টুকরা পশমি সূতা হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, আমি এই সূতাটুকু গদির কম্বলের ছেঁড়া অংশ মেরামত করার জন্য নিয়েছিলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: আমার এবং বনী আবদুল মুত্তালিব গোত্রের অংশ আমি তোমাকে ছেড়ে দিলাম। লোকটি বলল, আমি দেখলাম এটুকুও গুনাহের কারণ হচ্ছে, সেজন্য আমার আর কোনো প্রয়োজন নেই। এই বলে সে সূতাটুকু ছুঁড়ে ফেলে দেয়।
সুনানে আবূ দাউদ হাদিস ২৬৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে হাওয়াযিনের নারী ও শিশুদের ফেরত দেওয়ার ঘটনা এবং গনীমতের মাল সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, তাদের নারী ও শিশুদের ফিরিয়ে দাও। কেউ যদি নিজের অংশ বিনিময় ছাড়া ছাড়তে রাজি না হয়, তার জন্য ছয়টি উটের বিনিময়ের কথা বলা হয়। এরপর নবী (صلى الله عليه وسلم) উটের কুঁজ থেকে সামান্য পশম নিয়ে বলেন, এই ফাই থেকে তাঁর কোনো অংশ নেই, এই পশম পরিমাণও নয়; শুধু এক-পঞ্চমাংশ, আর সেটিও মানুষের কল্যাণে ব্যয় হবে। তাই সুই-সূতা পর্যন্ত জমা দিতে বলা হয়। একজন লোক সামান্য সূতা নিয়ে দাঁড়ালে নবী (صلى الله عليه وسلم) নিজের অংশ ছেড়ে দেন। লোকটি বুঝে সূতাটিও ফেলে দেয়। এটি গনীমতে সততার শক্ত শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গনীমতের মাল থেকে সামান্য জিনিসও গোপন করা ঠিক নয়।
- নবী (صلى الله عليه وسلم) নিজের অংশের ব্যাপারে অত্যন্ত স্বচ্ছ ছিলেন।
- এক-পঞ্চমাংশও মানুষের কল্যাণে ব্যয়ের কথা বলা হয়েছে।
- ভুল বুঝতে পারলে সামান্য জিনিসও ফিরিয়ে দেওয়া উচিত।
